1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরওয়েতে শেষ হলো জাতিসংঘের ২০তম ইন্টারনেট গভর্নেন্স ফোরামের বার্ষিক সভা অবিশ্বাস্য মূল্যে অপোর অনবদ্য ডিভাইস নেপাল কে হারিয়ে ফাইনালে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের শিরোপার পথে বাংলাদেশ বিএনপিকে নিয়ে একটি মহলের মিথ্যাচার ও স্থায়ী কমিটির একজন সদস্যকে নিয়ে অপপ্রচার অতুলনীয় ডিজাইন ও মুগ্ধতাকে সঙ্গে নিয়ে বাজারে আসছে ‘অপো এ৫ প্রো’ মুশফিক-শান্তদের বেতনের পাশাপাশি ম্যাচ ফিও বাড়ছে ফারাক্কা বাঁধ পরিদর্শনে বাংলাদেশি প্রতিনিধি দল ইরানের অর্থমন্ত্রীর বিরুদ্ধে পার্লামেন্টে অনাস্থা ভোট রাশিয়ার বিরুদ্ধে আক্রমণাত্মক সাইবার কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের ট্রাম্পের কাছে অপদস্থ হওয়ার পরও খনিজ সম্পদ চুক্তি স্বাক্ষরে প্রস্তুত ইউক্রেন

প্রধানমন্ত্রীর ভারত সফর ৭ এপ্রিল

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ১৫ মার্চ, ২০১৭
  • ১৩২ বার পড়া হয়েছে

ইশতিয়াক আহমেদ: ৭ এপ্রিল চারদিনের সরকারি সফরে ভারতের নয়াদিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে ভারত সফরে যাচ্ছেন তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো এক বিবৃতিতে বিষয়টি জানানো হয়েছে।

এতে বলা হয়, ১০ এপ্রিল পর্যন্ত ভারত সফর করবেন প্রধানমন্ত্রী। ৮ এপ্রিল দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে।

আসন্ন এ সফরের মধ্য দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে আন্তরিক ও সহযোগিতামূলক সম্পর্ক প্রসারিত হবে। দুই নেতার মধ্যে আস্থা ও দৃঢ়তার বন্ধন গড়ে উঠবে বলে বিবৃতিতে আশা প্রকাশ করা হয়।

সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে অবস্থান করবেন। ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গেও সাক্ষাৎ করবেন তিনি। ১০ এপ্রিল প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা।

দ্বিতীবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর শেখ হাসিনার এটাই প্রথম ভারত সফর। ২০১০ সালে দিল্লি সফর করেন তিনি। মাঝে গোয়ায় অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক সম্মেলনে যোগ দেন শেখ হাসিনা।

২০১৫ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশ সফরে আসেন। তিনি ওই সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত সফরের আমন্ত্রণ জানান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |