1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৬:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরওয়েতে শেষ হলো জাতিসংঘের ২০তম ইন্টারনেট গভর্নেন্স ফোরামের বার্ষিক সভা অবিশ্বাস্য মূল্যে অপোর অনবদ্য ডিভাইস নেপাল কে হারিয়ে ফাইনালে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের শিরোপার পথে বাংলাদেশ বিএনপিকে নিয়ে একটি মহলের মিথ্যাচার ও স্থায়ী কমিটির একজন সদস্যকে নিয়ে অপপ্রচার অতুলনীয় ডিজাইন ও মুগ্ধতাকে সঙ্গে নিয়ে বাজারে আসছে ‘অপো এ৫ প্রো’ মুশফিক-শান্তদের বেতনের পাশাপাশি ম্যাচ ফিও বাড়ছে ফারাক্কা বাঁধ পরিদর্শনে বাংলাদেশি প্রতিনিধি দল ইরানের অর্থমন্ত্রীর বিরুদ্ধে পার্লামেন্টে অনাস্থা ভোট রাশিয়ার বিরুদ্ধে আক্রমণাত্মক সাইবার কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের ট্রাম্পের কাছে অপদস্থ হওয়ার পরও খনিজ সম্পদ চুক্তি স্বাক্ষরে প্রস্তুত ইউক্রেন

ভারত সফরের পরেই প্রধানমন্ত্রীর ভুটান সফর

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ১৫ মার্চ, ২০১৭
  • ১০৯ বার পড়া হয়েছে

শবনম শাহজাহান: ভারত সফর থেকে ফেরার পরপরই আরেক প্রতিবেশী দেশ ভুটান সফরে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ১৯ এপ্রিল তার থিম্পু যাওয়ার দিনক্ষণ ঠিক হয়েছে বলে জানিয়েছে কূটনৈতিক সূত্র।

প্রধানমন্ত্রীর এই দ্বিপাক্ষিক সফরে দুদেশের মধ্যে ট্রানজিট-ট্রান্সশিপমেন্ট ও হাইড্রোপাওয়ার সহযোগিতা গুরুত্ব পাবে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র।

আগামী ৭-১০ এপ্রিল ভারত সফর করবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে ফেরার পরেই দ্বিপাক্ষিক সফরে ভুটান যাবেন তিনি। এর পাশাপাশি অটিজমবিষয়ক ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন অটিজম অ্যান্ড নিউরোডেভেলপমেন্ট ডিজোরডার ভুটান ২০১৭’ আন্তর্জাতিক সম্মেলনে যোগ দেবেন শেখ হাসিনা।

বাংলাদেশ ও ভুটান যৌথভাবে সম্মেলনটি আয়োজন করছে। বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়, ভুটানের স্বাস্থ্য মন্ত্রণালয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিন এশিয়া অঞ্চলের কার্যালয়, সূচনা ফাউন্ডেশন এবং অ্যাবিলিটি ভুটান সোসাইটি এ সম্মেলনের আয়োজনের সঙ্গে সম্পৃক্ত।

এ সফরে ভুটানের সঙ্গে বেশকিছু চুক্তি ও সমঝোতা হতে পারে বলে জানিয়েছে কূটনৈতিক সূত্র। সেসব নিয়ে কাজ করছে দুদেশের কর্মকর্তারা। তবে বাণিজ্য, ট্রানজিট-ট্রান্সশিপমেন্ট ও হাইড্রোপাওয়ার সহযোগিতা গুরুত্ব পাবে। এখনও আলোচনার বিষয়বস্তু প্রাথমিক পর্যায়ে রয়েছে, কোনো কিছু চূড়ান্ত হয়নি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |