মোঃ জোবায়ের হোসেন: ২১ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে আসন্ন ঢাকা ট্যাকসেস্ বার এসোসিয়েশন নির্বাচন ২০১৮-২০১৯ তে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত কর আইনজীবী সমন্বয় পরিষদ (সাদা প্যানেল) কর্তৃক মনোনীত “ইকবাল-নাসির পরিষদ” এর পূর্নাঙ্গ প্যানেল ঘোষণা ও নির্বাচনী প্রস্তুতি সভা ব্যাপক উৎসাহ ও উদ্দীপনায় অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় পূর্নাঙ্গ প্যানেল ঘোষণা করেন ঢাকা ট্যাকসেস্ বার এসোসিয়েশন এর সাবেক সভাপতি ও বর্তমান সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ সোহরাব উদ্দিন।
উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যাক্স ল’ইয়ার্স এসোসিয়েশন ও ঢাকা ট্যাকসেস্ বার এসোসিয়েশন এর সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ্ জিকরুল আহমেদ। প্যানেল ঘোষণার দিনে সবাইকে চমকে দিয়ে জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরামের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ হান্নান হোসেন আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেলে যোগ দেন।
সভাতে বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশন, ঢাকা আইনজীবী সমিতি ও ঢাকা ট্যাকসেস্ বার এসোসিয়েশন এর অসংখ্য আইনজীবীবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্মিলিত কর আইনজীবী সমন্বয় পরিষদ (সাদা প্যানেল) কর্তৃক মনোনীত “ইকবাল-নাসির পরিষদ” এর পূর্নাঙ্গ প্যানেল হচ্ছে-
সভাপতি- অ্যাডভোকেট সৈয়দ ইকবাল মোস্তফা
সহ-সভাপতি- অ্যাডভোকেট আকবর হোসেন, মোঃ আবদুল ওয়াদুদ
সাধারণ সম্পাদক- অ্যাডভোকেট নাসির উদ্দিন আহমেদ
কোষাধ্যক্ষ- মোঃ মোস্তাফিজুর রহমান
সহ-সাধারণ সম্পাদক- অ্যাডভোকেট মোঃ রফিকুল ইসলাম
লাইব্রেরী সেক্রেটারী- অ্যাডভোকেট আবদুল আজিজ হাওলাদার
কার্যকরী সদস্যবৃন্দ- অ্যাডভোকেট খন্দকার হাসান শাহরিয়ার
অ্যাডভোকেট মাসুমা আক্তার
মোঃ মিজানুর রহমান
অ্যাডভোকেট ওমর ফারুক
সুজন চক্রবর্তী
মোঃ আল-মামুন
আবদুল আজিজ সরকার
অভিজিৎ দাস
মোঃ মোজাম্মেল
রহমান তালুকদার
মোঃ আলম খান
মোঃ আহসান হাবীব