খন্দকার আয়েশা শাহরিয়ারঃ বাংলাদেশ আওয়ামী কর আইনজীবী লীগ এর উদ্যোগে “দোয়া ও ইফতার মাহফিল” ২৭ মে ২০১৮ইং রবিবার ঢাকা ট্যাকসেস্ বার এসোসিয়েশন এর হল রুমে অনুষ্ঠিত হয়।
উক্ত দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী কর আইনজীবী লীগ এর সভাপতি অ্যাডভোকেট এস.এন. চৌধুরী আজাদ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ ইকবাল মোস্তফাসহ বাংলাদেশ আওয়ামী কর আইনজীবী লীগ এর অন্যান্য নেতৃবৃন্দ।
দোয়া ও ইফতার মাহফিলে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন ইফতার আয়োজক কমিটি এর আহবায়ক অ্যাডভোকেট মোঃ আবু আমজাদ ও সদস্য সচিব অ্যাডভোকেট সরদার আকিল আহমেদ ফারুকী।
দোয়া ও ইফতার মাহফিলে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা নিয়ে উপস্থিত ছিলেন ঢাকা ট্যাকসেস্ বার এসোসিয়েশন এবং বাংলাদেশ আওয়ামী কর আইনজীবী লীগ এর অসংখ্য আইনজীবীবৃন্দ।