1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরওয়েতে শেষ হলো জাতিসংঘের ২০তম ইন্টারনেট গভর্নেন্স ফোরামের বার্ষিক সভা অবিশ্বাস্য মূল্যে অপোর অনবদ্য ডিভাইস নেপাল কে হারিয়ে ফাইনালে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের শিরোপার পথে বাংলাদেশ বিএনপিকে নিয়ে একটি মহলের মিথ্যাচার ও স্থায়ী কমিটির একজন সদস্যকে নিয়ে অপপ্রচার অতুলনীয় ডিজাইন ও মুগ্ধতাকে সঙ্গে নিয়ে বাজারে আসছে ‘অপো এ৫ প্রো’ মুশফিক-শান্তদের বেতনের পাশাপাশি ম্যাচ ফিও বাড়ছে ফারাক্কা বাঁধ পরিদর্শনে বাংলাদেশি প্রতিনিধি দল ইরানের অর্থমন্ত্রীর বিরুদ্ধে পার্লামেন্টে অনাস্থা ভোট রাশিয়ার বিরুদ্ধে আক্রমণাত্মক সাইবার কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের ট্রাম্পের কাছে অপদস্থ হওয়ার পরও খনিজ সম্পদ চুক্তি স্বাক্ষরে প্রস্তুত ইউক্রেন

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী হলেন এডভোকেট শ ম রেজাউল করিম

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ৭ জানুয়ারী, ২০১৯
  • ১১০ বার পড়া হয়েছে

মাহমুদ হাসান খান রোমেলঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-১ (সদর-নাজিরপুর-স্বরূপকাঠি) আসনের ক্লিন ইমেজের এমপি এডভোকেট শ  ম রেজাউল করিম আজ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহন করবেন। আজ বিকালে বঙ্গভবনে শপথ অনুষ্ঠান হবে বলে মন্ত্রীপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে।

বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এবং বাংলাদেশ বার কাউন্সিলের অর্থ কমিটির চেয়ারম্যান নাজিরপুরের সন্তান বাংলাদেশ আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক শ ম রেজাউল করিম ১৯৬২ সালের ১৮ ফেব্রুয়ারি জম্মগ্রহন করেন। তার পিতার নাম এসকে আব্দুল খালেক এবং মায়ের নাম মাজেদা বেগম। তার স্ত্রীর নাম কবি পারভীন রেজা। ব্যক্তিজীবনে তার রাসেল নামে এক পুত্র এবং স্নিগ্ধা নামে এক কন্যা সন্তান রয়েছে।

ছাত্রজীবনেই শ ম রেজাউল করিম রাজনীতিতে আসেন। তিনি  বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের যুগ্ম সম্পাদক এবং বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। সব সময় হাস্যজ্বল, বিনয়ী, পরোপকারী এডভোকেট শ ম রেজাউল করিম টেলিভিশন টক শোতে পরিচিত মুখ। তিনি আইনজীবীদের মধ্যেও বেশ জনপ্রিয়। শ ম রেজাউল করিম রাজনীতির মিথ্যা সমালোচনা পছন্দ করেন না, নিজেও তা করেন না। দুর্নীতি ও সন্ত্রাসের বিরুদ্ধে তার কঠোর অবস্থান, সাধারণ জনগণের কথা মন দিয়ে শোনা সর্বোপরি যেকোন মানুষকে সর্বাত্নক সহযোগিতা করার মনভাবের কারনে তিনি সবার অত্যন্ত প্রিয়।

এডভোকেট শ  ম রেজাউল করিম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএল.বি এবং পলিটিক্যাল সায়েন্সে এমএসএস ডিগ্রি অর্জন করেন। তিনি দৈনিক আজকের দর্পন পত্রিকার প্রকাশক ও প্রধান সম্পাদক। এছাড়া ও তিনি অনলাইন নিউজ পোর্টাল বেস্ট নিউজ ডট কম ডট বিডির উপদেষ্টাসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত আছেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-১ (সদর-নাজিরপুর-স্বরূপকাঠি) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে তিনি ৩৩৮৬১০ ভোট পেয়ে নির্বাচিত হন। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী হিসাবেও তিনি সফল হবেন সেটি এখন সকলের প্রত্যাশা। বেস্ট নিউজ ডট কম ডট বিডি পরিবারের পক্ষ থেকে তার জন্য অনেক শুভ কামনা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |