1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৫:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরওয়েতে শেষ হলো জাতিসংঘের ২০তম ইন্টারনেট গভর্নেন্স ফোরামের বার্ষিক সভা অবিশ্বাস্য মূল্যে অপোর অনবদ্য ডিভাইস নেপাল কে হারিয়ে ফাইনালে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের শিরোপার পথে বাংলাদেশ বিএনপিকে নিয়ে একটি মহলের মিথ্যাচার ও স্থায়ী কমিটির একজন সদস্যকে নিয়ে অপপ্রচার অতুলনীয় ডিজাইন ও মুগ্ধতাকে সঙ্গে নিয়ে বাজারে আসছে ‘অপো এ৫ প্রো’ মুশফিক-শান্তদের বেতনের পাশাপাশি ম্যাচ ফিও বাড়ছে ফারাক্কা বাঁধ পরিদর্শনে বাংলাদেশি প্রতিনিধি দল ইরানের অর্থমন্ত্রীর বিরুদ্ধে পার্লামেন্টে অনাস্থা ভোট রাশিয়ার বিরুদ্ধে আক্রমণাত্মক সাইবার কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের ট্রাম্পের কাছে অপদস্থ হওয়ার পরও খনিজ সম্পদ চুক্তি স্বাক্ষরে প্রস্তুত ইউক্রেন

নতুন সংসদের বৈধতা চ্যালেঞ্জ করে স্পিকার-সিইসিকে আইনি নোটিশ

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ৮ জানুয়ারী, ২০১৯
  • ১৮১ বার পড়া হয়েছে

মো: মশিউর রহমানঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণের বৈধতা নিয়ে আইনি নোটিশ পাঠিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।

এতে তিনি বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ সংবিধানের আর্টিকেল ১২৩(৩) এবং ১৪৮(৩)-এর পরিপন্থী। মঙ্গলবার দুপুরে ডাক ও রেজিস্ট্রি যোগে জাতীয় সংসদের স্পিকার, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এবং মন্ত্রীপরিষদ সচিবকে এই নোটিশ পাঠানো হয়।

সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট তাহেরুল ইসলাম তৌহিদের পক্ষে ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন এই নোটিশ পাঠিয়েছেন বলে বেস্ট নিউজকে জানান ব্যারিস্টার এ কে এম এহসানুর রহমান। ১৩ জানুয়ারি সকাল সাড়ে ৯টার মধ্যে এই নোটিশের জবাব না দিলে হাইকোর্টে রিট দায়ের করা হবে বলে জানিয়েছেন আইনজীবী।

দশম সংসদের মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগেই শপথ নেয়ায় সংবিধান লঙ্ঘন হয়েছে বলে দাবি করেন আইনজীবী মাহাবুব উদ্দিন খোকন। নোটিশে বলা হয়, ২৯ জানুয়ারি ২০১৪ সালে শুরু হওয়া দশম জাতীয় সংসদের মেয়াদ ৫ বছর পূর্ণ হওয়ার কথা আগামী ২৮ জানুয়ারি। কিন্তু দশম জাতীয় সংসদ পূর্ণ হওয়ার আগেই তারা ৩০ ডিসেম্বর নির্বাচন সম্পন্ন করে শপথ অনুষ্ঠান করেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |