খন্দকার আয়েশা শাহরিয়ারঃ ঢাকার উদ্দেশে মাদ্রিদ ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকাল ১০টায় প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমান মাদ্রিদ টোরেজন বিমানবন্দর ত্যাগ করে। মঙ্গলবার দিবাগত রাত ১টা ৪০ মিনিটে বিমানটির ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।
স্পেনের রাজধানী মাদ্রিদে অনুষ্ঠিত ‘রাষ্ট্র ও সরকার প্রধানদের ২৫তম বার্ষিক শীর্ষ সম্মেলন (কপ-২৫)’ এ যোগ দিতে গত ১ ডিসেম্বর স্পেনের উদ্দেশে পাড়ি জমান প্রধানমন্ত্রী।