1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৫:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরওয়েতে শেষ হলো জাতিসংঘের ২০তম ইন্টারনেট গভর্নেন্স ফোরামের বার্ষিক সভা অবিশ্বাস্য মূল্যে অপোর অনবদ্য ডিভাইস নেপাল কে হারিয়ে ফাইনালে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের শিরোপার পথে বাংলাদেশ বিএনপিকে নিয়ে একটি মহলের মিথ্যাচার ও স্থায়ী কমিটির একজন সদস্যকে নিয়ে অপপ্রচার অতুলনীয় ডিজাইন ও মুগ্ধতাকে সঙ্গে নিয়ে বাজারে আসছে ‘অপো এ৫ প্রো’ মুশফিক-শান্তদের বেতনের পাশাপাশি ম্যাচ ফিও বাড়ছে ফারাক্কা বাঁধ পরিদর্শনে বাংলাদেশি প্রতিনিধি দল ইরানের অর্থমন্ত্রীর বিরুদ্ধে পার্লামেন্টে অনাস্থা ভোট রাশিয়ার বিরুদ্ধে আক্রমণাত্মক সাইবার কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের ট্রাম্পের কাছে অপদস্থ হওয়ার পরও খনিজ সম্পদ চুক্তি স্বাক্ষরে প্রস্তুত ইউক্রেন

বিপিএল এর উদ্বোধনী অনুষ্ঠান আজ

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ৮ ডিসেম্বর, ২০১৯
  • ১৮৯ বার পড়া হয়েছে

জোনায়েত হোসেনঃ বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটের সপ্তম আসরটি উৎসর্গ করা হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে। টুর্নামেন্টের নামও রাখা হয়েছে তার নামে ‘বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লীগ’। জাতির পিতার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতেই উদ্বোধন হবে এবারের বিপিএলের।

তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিক উদ্বোধন করারও ২ ঘন্টা আগে থেকে বিকেল ৫টায় শুরু হয়ে যাবে সাংস্কৃতিক অনুষ্ঠান। সে সময়টায় মূলত স্টেজ মাতাবেন দেশি শিল্পীরা। এরপর সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রী আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণার পর দ্বিতীয় পর্বে দেখা যাবে ভারতীয় শিল্পীদের।

এ উদ্বোধনী অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বের মূল আকর্ষণ দুই বলিউড তারকা সালমান খান ও ক্যাটরিনা কাইফ। অনুষ্ঠানের একদম শেষ দিকে তারা মঞ্চ মাতাবেন। এরই মধ্যে ঢাকায় পা রেখেছেন সালমান ও ক্যাটরিনা।

বিকেল ৫টা থেকেই পুরো অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে নিউজটোয়েন্টিফোর, বিটিভি, গাজী টিভি ও মাছরাঙা টেলিভিশন।

এক নজরে দেখে নেয়া যাক বিপিএল উদ্বোধনী অনুষ্ঠানের সূচি

সন্ধ্যা ৫টা ২৫ – মইদুল ইসলাম খানের (রকস্টার শুভ) একক পারফরম্যান্স
সন্ধ্যা ৫টা ৩৫ – সঙ্গীত শিল্পী রেশমি মির্জার একক পারফরম্যান্স
সন্ধ্যা ৬.০০ – জনপ্রিয় ব্যান্ড তারকা নগর বাউল খ্যাত জেমসের পারফরম্যান্স
সন্ধ্যা ৬টা ৪০ – জনপ্রিয় কন্ঠশিল্পী মমতাজ বেগমের একক পারফরম্যান্স
সন্ধ্যা ৭টা ২০ – মাননীয় প্রধানমন্ত্রীর আগমন এবং আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা
সন্ধ্যা ৭টা ৩০ – জমকালো আতশবাজি
সন্ধ্যা ৭টা ৪৫ – ভারতীয় সংগীতশিল্পী সনু নিগামের একক পারফরম্যান্স
রাত ৮টা ৩৫ – লেজার বিম শো
রাত ৮টা ৫৫ – ভারতীয় সংগীতশিল্পী কৈলাশ খেরের একক পারফরম্যান্স
রাত ৯টা ৩৫ – বলিউড তারকা ক্যাটরিনা কাইফের একক পারফরম্যান্স
রাত ১০টা – বলিউড তারকা সালমান খানের একক পারফরম্যান্স
রাত ১০টা ২০ – সালমান ও ক্যাটরিনার দ্বৈত পারফরম্যান্স

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |