1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৫:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরওয়েতে শেষ হলো জাতিসংঘের ২০তম ইন্টারনেট গভর্নেন্স ফোরামের বার্ষিক সভা অবিশ্বাস্য মূল্যে অপোর অনবদ্য ডিভাইস নেপাল কে হারিয়ে ফাইনালে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের শিরোপার পথে বাংলাদেশ বিএনপিকে নিয়ে একটি মহলের মিথ্যাচার ও স্থায়ী কমিটির একজন সদস্যকে নিয়ে অপপ্রচার অতুলনীয় ডিজাইন ও মুগ্ধতাকে সঙ্গে নিয়ে বাজারে আসছে ‘অপো এ৫ প্রো’ মুশফিক-শান্তদের বেতনের পাশাপাশি ম্যাচ ফিও বাড়ছে ফারাক্কা বাঁধ পরিদর্শনে বাংলাদেশি প্রতিনিধি দল ইরানের অর্থমন্ত্রীর বিরুদ্ধে পার্লামেন্টে অনাস্থা ভোট রাশিয়ার বিরুদ্ধে আক্রমণাত্মক সাইবার কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের ট্রাম্পের কাছে অপদস্থ হওয়ার পরও খনিজ সম্পদ চুক্তি স্বাক্ষরে প্রস্তুত ইউক্রেন

গ্রামীণফোন-চ্যানেল আইয়ের বিজয় মেলা ১৬ ডিসেম্বর

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ১৫ ডিসেম্বর, ২০১৯
  • ২৪৭ বার পড়া হয়েছে

মিজানুর রহমান মিজানঃ গ্রামীণফোন ও চ্যানেল আইয়ের যৌথ উদ্যোগে আগামী ১৬ ডিসেম্বর বিজয় মেলা অনুষ্ঠিত হবে। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে রাজধানীর তেজগাঁওয়ে চ্যানেল আই প্রাঙ্গণে এ মেলা হবে।

শনিবার চ্যানেল আই কার্যালয়ে এক সংবাদ সম্মলেন এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মলেনে উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও চিত্রপরিচালক নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু, রবীন্দ্র সংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা, সংগীতশিল্পী ফকির আলমগীর এবং গ্রামীণফোনের হেড অব রেগুলেটরি অ্যাফেয়ার্স অ্যান্ড অ্যাক্টিং হেড অব কমিউনিকেশন্স হোসেন সাদাত।

ওইদিন বেলা ১১টা ৫ মিনিটে লাল সবুজ বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন যুদ্ধাহত ও খেতাবধারী মুক্তিযোদ্ধা, স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য, গ্রামীণফোনের ঊর্ধ্বতন কর্মকর্তা, চ্যানেল আইয়ের পরিচালনা পর্ষদের সদস্য, সুশীল সমাজের প্রতিনিধি, সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ দেশের বিশিষ্ট ব্যক্তিরা।

অনুষ্ঠানে সাংস্কৃতিক পর্বে রেজওয়ানা চৌধুরী বন্যা, রফিকুল আলম এবং ফকির আলমগীরের মতো গুণী শিল্পীরা গান পরিবেশন করবেন। এ ছাড়া মেলায় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীরা গান পরিবেশন করেন।

মেলায় ‘আমি বাংলাদেশ’ শিরোনামে মাইম শো, সেলেব্রিটি টক এবং টকশোর আয়োজন করা হবে।

সংবাদ সম্মেলনে চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর বিজয় মেলার বিস্তারিত তথ্য তুলে ধরেন। তিনি বলেন, প্রতিবারের মতো এবারও বিজয়ের আনন্দ সবার মধ্যে ভাগ করে দিতে নানা উদ্যোগ নিয়েছে চ্যানেল আই। চ্যানেল আইয়ের দর্শকরা সকাল থেকে বিজয় মেলা লাইভ দেখতে পারবেন। মেলা ছাড়াও বিজয়ের দিনে মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা, নাটক ও গান প্রচারিত হবে।

গ্রামীণফোনের হোসেন সাদাত বলেন, গ্রামীণফোন বাংলাদেশের সমৃদ্ধির অগ্রযাত্রায় সঙ্গী হিসেবে রয়েছে। স্বাধীনতা দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, বুদ্ধিজীবী দিবসসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিবসে বাংলাদেশের জনগণকে সম্পৃক্ত করে গ্রামীণফোন নানা ধরনের কর্মসূচি পালন করে আসছে। এবারের বিজয় মেলায় গ্রামীণফোনেরও নানা আয়োজন থাকবে। আমরা আশা করি, চ্যানেল আইয়ের মাধ্যমে বাংলাদেশের সবাই বিজয়ের আনন্দ উপভোগ করবেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |