1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরওয়েতে শেষ হলো জাতিসংঘের ২০তম ইন্টারনেট গভর্নেন্স ফোরামের বার্ষিক সভা অবিশ্বাস্য মূল্যে অপোর অনবদ্য ডিভাইস নেপাল কে হারিয়ে ফাইনালে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের শিরোপার পথে বাংলাদেশ বিএনপিকে নিয়ে একটি মহলের মিথ্যাচার ও স্থায়ী কমিটির একজন সদস্যকে নিয়ে অপপ্রচার অতুলনীয় ডিজাইন ও মুগ্ধতাকে সঙ্গে নিয়ে বাজারে আসছে ‘অপো এ৫ প্রো’ মুশফিক-শান্তদের বেতনের পাশাপাশি ম্যাচ ফিও বাড়ছে ফারাক্কা বাঁধ পরিদর্শনে বাংলাদেশি প্রতিনিধি দল ইরানের অর্থমন্ত্রীর বিরুদ্ধে পার্লামেন্টে অনাস্থা ভোট রাশিয়ার বিরুদ্ধে আক্রমণাত্মক সাইবার কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের ট্রাম্পের কাছে অপদস্থ হওয়ার পরও খনিজ সম্পদ চুক্তি স্বাক্ষরে প্রস্তুত ইউক্রেন

গ্রাফিক আর্টস ইনস্টিটিউট ও এস আর ইনস্টিটিউটের সমঝোতা চুক্তি

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ১৪ ডিসেম্বর, ২০১৯
  • ১১৯ বার পড়া হয়েছে

খন্দকার আয়েশা শাহরিয়ার আনিকাঃ সম্প্রতি গ্রাফিকস ডিজাইন ও ফ্রিল্যান্সিং-এ দক্ষ জনশক্তি গড়বার লক্ষ্যে প্রশিক্ষণ কার্য পরিচালনাকল্পে সরকারি গ্রাফিক আটর্স ইনস্টিটিউটের সাথে চুক্তিবদ্ধ হয়েছে এস আর ইনস্টিটিউট অব ডিজাইন।

আইটি সেক্টরে দক্ষ জনশক্তি গড়ার লক্ষ্যে দীর্ঘ ৮ বছর ধরে কাজ করে আসছে এস আর ইন্সটিটিউট অব ডিজাইন। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত এবং “সিবিটি এন্ড এ” অনুমোদিত আইটি প্রতিষ্ঠান হিসেবে কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি। সেই ধারাবাহিকতা রক্ষাকল্পে সরকারি গ্রাফিক আর্টস ইনস্টিটিউটের ছাত্রদের বিনামূল্যে প্রশিক্ষণ এবং দক্ষ ছাত্রছাত্রীদের চাকরির সু-ব্যবস্থা করে দিচ্ছে এস আর ইন্সটিটিউট অব ডিজাইন।

সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সরকারি গ্রাফিক আর্টস ইন্সটিটিউটের পক্ষ থেকে অধ্যক্ষ নীহার রঞ্জন দাস এবং এস আর ইনস্টিটিউটের পক্ষ থেকে এস কে হোসেন রাজীব চুক্তিতে স্বাক্ষর করেন।

এই চুক্তি স্বাক্ষর নিয়ে নীহার রঞ্জন দাস বলেন, “এস আরের সাথে আমরা আছি, আগামীতেও থাকবো। একসাথে কীভাবে ইন্ডাস্ট্রিয়াল ডেভলপমেন্ট করা যায় সেই চেষ্টা অব্যাহত থাকবে। এস আর ইনস্টিটিউটের পরিচালক এস কে হোসেন রাজীব তার বক্তব্যে বলেন, ” আমরা সরকারি গ্রাফিক আর্টস ইনস্টিটিউটের সাথে একসাথে কাজ করব। এই প্রতিষ্ঠানে অনেক ছাত্রকে আমরা চাকুরীর ব্যবস্থা করে দিয়েছি। আমরা এ ধারা অব্যাহত রাখবো।”

সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ করিগরি শিক্ষা বোর্ডের পরিচালক (প্রশাসন) মনজুরুল কাদের, সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ সাহানা বেগম।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন গ্রাফিক আর্টস ইনস্টিটিউটের কোর্স ইনচার্জ গোলাম মোস্তফা এবং এস আর ইনস্টিটিউটের বিজনেস ডেভলপমেন্ট অফিসার আসিফ ইমন, ম্যানেজার তাকিয়া ইয়াসমিন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |