1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরওয়েতে শেষ হলো জাতিসংঘের ২০তম ইন্টারনেট গভর্নেন্স ফোরামের বার্ষিক সভা অবিশ্বাস্য মূল্যে অপোর অনবদ্য ডিভাইস নেপাল কে হারিয়ে ফাইনালে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের শিরোপার পথে বাংলাদেশ বিএনপিকে নিয়ে একটি মহলের মিথ্যাচার ও স্থায়ী কমিটির একজন সদস্যকে নিয়ে অপপ্রচার অতুলনীয় ডিজাইন ও মুগ্ধতাকে সঙ্গে নিয়ে বাজারে আসছে ‘অপো এ৫ প্রো’ মুশফিক-শান্তদের বেতনের পাশাপাশি ম্যাচ ফিও বাড়ছে ফারাক্কা বাঁধ পরিদর্শনে বাংলাদেশি প্রতিনিধি দল ইরানের অর্থমন্ত্রীর বিরুদ্ধে পার্লামেন্টে অনাস্থা ভোট রাশিয়ার বিরুদ্ধে আক্রমণাত্মক সাইবার কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের ট্রাম্পের কাছে অপদস্থ হওয়ার পরও খনিজ সম্পদ চুক্তি স্বাক্ষরে প্রস্তুত ইউক্রেন

বঙ্গবন্ধু হত্যার সময় দলের একটা লোকও প্রতিবাদ করল না

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০১৯
  • ১১৪ বার পড়া হয়েছে

মো: জোবায়ের হোসেনঃ দলীয় নেতাকর্মীদের প্রতি আক্ষেপ করে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বঙ্গবন্ধুকে যখন হত্যা করা হলো এবং লাশ ৩২ নম্বরে পরে থাকল তখন একটা লোকও এগিয়ে আসার সাহস পেল না? এত বড় সংগঠন এত লোক একটা লোকও সাহস করে দাঁড়ালো না?

তিনি বলেন, এত বড় একটা ঘটনা কেউ জানলো না। কেউ দেখল না, একজনও এগিয়ে এলো না। কেন এমন হলো তার উত্তর আজও আমি পাইনি। দেশের লোক তো বঙ্গবন্ধুর সঙ্গে ছিল। তখন সাহস করে বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদ করলে জনগণকে এত খেসারত দিতে হতো না।

মহান বিজয় দিবস উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।

আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। অনুষ্ঠান পরিচালনা করেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু সারাজীবন বাঙালি জাতির মুক্তির জন্য আন্দোলন করেছেন, জেল খেটেছেন। দেশ স্বাধীন করার পর সাড়ে তিন বছরে দেশকে স্বল্পোন্নত দেশে পরিণত করেছিলেন। এ জাতিকে দারিদ্র্যতার অভিশাপ থেকে মুক্ত করতে চেয়েছিলেন। কিন্তু পাকিস্তানি এবং এ দেশীয় পাকিস্তানি দোসররা চাননি বঙ্গবন্ধুর স্বপ্ন সফল হোক। স্বাধীনতা যুদ্ধে পরাজয়ের প্রতিশোধ নিতেই বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে।

তিনি বলেন, আওয়ামী লীগ এত বড় একটা সংগঠন। এত নেতা এই দলে। অথচ বঙ্গবন্ধুকে যখন হত্যা করা হলো, যখন তার লাশ পরে থাকল তখন সাহস করে দাঁড়ানোর মতো একজনও ছিল না। বঙ্গবন্ধুকে হত্যার পর একের পর এক ক্যু হয়েছে। বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করা হয়েছে। ২১ বছর তারা বাংলাদেশের মানুষের ওপর জুলুম নির্যাতন করেছে। সাহস করে বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদ করলে দেশের জনগণকে এত খেসারত দিতে হতো না।

প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু ভাষা আন্দোলনের মাধ্যমে সংগ্রাম শুরু করলেও তিনি জানতেন— বাঙালি জাতি শোষিত-বঞ্চিত, অধিকাংশ মানুষই দারিদ্র্যসীমার নিচে বাস করেন; যাদের নিজস্ব বাসস্থান নেই, খাবারের নিরাপত্তা নেই, চিকিৎসা নেই, শিক্ষা নেই। সম্পূর্ণভাবে অবহেলিত। তার চিন্তা ছিল এই জাতির ভাগ্য তিনি পরিবর্তন করবেন। জাতিকে গড়ে তুলবেন। এমন একটি দেশ গড়ে তুলবেন যে দেশের প্রতিটি মানুষ তাদের মৌলিক চাহিদাগুলো পূরণ করতে পারে। এই লক্ষ্য নিয়েই তিনি রাজনীতি করেছেন। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন।

প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকে হত্যা করে যারা বার বার ক্যু করে ক্ষমতায় এসেছে তারা সারাদেশে আওয়ামী লীগ নেতাকর্মীদের ওপর অত্যাচার নির্যাতন করেছে। বঙ্গবন্ধুকে হত্যার সময় প্রতিবাদ হলে মানুষকে আর অত্যাচার নির্যাতন সহ্য করতে হতো না।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী, সাবেক ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির ও ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |