1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরওয়েতে শেষ হলো জাতিসংঘের ২০তম ইন্টারনেট গভর্নেন্স ফোরামের বার্ষিক সভা অবিশ্বাস্য মূল্যে অপোর অনবদ্য ডিভাইস নেপাল কে হারিয়ে ফাইনালে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের শিরোপার পথে বাংলাদেশ বিএনপিকে নিয়ে একটি মহলের মিথ্যাচার ও স্থায়ী কমিটির একজন সদস্যকে নিয়ে অপপ্রচার অতুলনীয় ডিজাইন ও মুগ্ধতাকে সঙ্গে নিয়ে বাজারে আসছে ‘অপো এ৫ প্রো’ মুশফিক-শান্তদের বেতনের পাশাপাশি ম্যাচ ফিও বাড়ছে ফারাক্কা বাঁধ পরিদর্শনে বাংলাদেশি প্রতিনিধি দল ইরানের অর্থমন্ত্রীর বিরুদ্ধে পার্লামেন্টে অনাস্থা ভোট রাশিয়ার বিরুদ্ধে আক্রমণাত্মক সাইবার কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের ট্রাম্পের কাছে অপদস্থ হওয়ার পরও খনিজ সম্পদ চুক্তি স্বাক্ষরে প্রস্তুত ইউক্রেন

অ্যাপনিকে পঞ্চম ভাষা হচ্ছে বাংলা

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ১১ জানুয়ারী, ২০২০
  • ১৪২ বার পড়া হয়েছে

হাবিবা রোকসানা পিংকিঃ অ্যাপনিকে পঞ্চম ভাষা হিসেবে যুক্ত হচ্ছে বাংলা। গত অক্টোবরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত অ্যাপনিকের কার্যনির্বাহী কমিটির বৈঠকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আগামী ২১ ফেব্রুয়ারি মেলবোর্নে অনুষ্ঠিতব্য ৪৯তম অ্যাপনিক সম্মেলন- অ্যাপ্রিকোট ২০২০ অনুষ্ঠানে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হবে।

জানাগেছে, গতবছর ব্যাংককের চিয়াংমাই সম্মেলনের একটি সেশনে ইংরেজি, জাপানিজ, ম্যান্ডারিন, থাই ভাষার সঙ্গে বাংলা ভাষাকেও অন্তর্ভূক্ত করার দাবি জানায় বাংলাদেশ কমিউনিটি। সম্মেলনে যোগ দিয়ে বাংলাদেশের ভাষা-প্রযুক্তিবিদ ও প্রফেসনাল সিস্টেমস এর সিইও এবং বেস্ট কর্পোরেশন এন্ড ট্রেনিং ইনস্টিটিউট এর পরিচালক প্রকৌশলী হাসিব ইশতিয়াকুর রহমান অ্যাপনিক ইসি’র কাছে প্রস্তাব করেন। অ্যাপনিক কাউন্সিল সদস্যরা বাংলা ভাষার নৃতাত্বিক ও ঐতিহাসিক মর্যাদা বিবেচনায় নিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২১ ফেব্রুয়ারির প্রতি মর্যাদা দিয়েই কর্তৃপক্ষ পরবর্তী সম্মেলন আয়োজন করেন।

অ্যাপনিকের ঘোষণার আগেই স্বেচ্ছ্বাসেবী হিসেবে অ্যাপনিকের ওয়েব সাইটের সকল তথ্য বাংলায় অনুবাদের কাজ শুরু করেছেন হাসিব ইশতিয়াকুর রহমান। আগামী ৫-৬ মাসের মধ্যেই ট্রেনিং মডিউলগুলো বাংলা ভাষায় অনুবাদ করে অ্যাপনিকের দাপ্তরিক ভাষায় অন্তর্ভূক্তির কাজ সফল ভাবে সমাপ্ত করা যাবে। এ কাজে পশ্চিম বঙ্গের ভাষা প্রযুক্তিবিদ রাজীব চক্রবর্তী এবং বাংলাদেশ থেকে শিক্ষাবিদ ইয়াসিন আরাফাত ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের গবেষক মারুফা আখতার তাকে সহযোগিতা করছেন।

আর এটা সম্ভব হলেই আইএসপি নেটওয়ার্কিং নিয়ে যারা কাজ করেন তারা সহজেই এই কাজে দক্ষতা অর্জনে সক্ষম হবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন ভাষাপ্রযুক্তিবিদ হাসিব ইশতিয়াকুর রহমান। তিনি জানান, এই কাজে তাকে সবচেয়ে বেশি সহায়তা করেছেন অ্যাপনিকের সিস্টেম অ্যানালিস্ট জেসিকা উই। তার মধ্যস্থতায় অ্যাপনিকের ট্রেনিং কারিকুলাম ম্যানেজার পিটার ব্লি এই সফলতার কথা জানান। গত বছর অক্টোবরে বিষয়টি তিনি নিশ্চিত করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |