1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরওয়েতে শেষ হলো জাতিসংঘের ২০তম ইন্টারনেট গভর্নেন্স ফোরামের বার্ষিক সভা অবিশ্বাস্য মূল্যে অপোর অনবদ্য ডিভাইস নেপাল কে হারিয়ে ফাইনালে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের শিরোপার পথে বাংলাদেশ বিএনপিকে নিয়ে একটি মহলের মিথ্যাচার ও স্থায়ী কমিটির একজন সদস্যকে নিয়ে অপপ্রচার অতুলনীয় ডিজাইন ও মুগ্ধতাকে সঙ্গে নিয়ে বাজারে আসছে ‘অপো এ৫ প্রো’ মুশফিক-শান্তদের বেতনের পাশাপাশি ম্যাচ ফিও বাড়ছে ফারাক্কা বাঁধ পরিদর্শনে বাংলাদেশি প্রতিনিধি দল ইরানের অর্থমন্ত্রীর বিরুদ্ধে পার্লামেন্টে অনাস্থা ভোট রাশিয়ার বিরুদ্ধে আক্রমণাত্মক সাইবার কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের ট্রাম্পের কাছে অপদস্থ হওয়ার পরও খনিজ সম্পদ চুক্তি স্বাক্ষরে প্রস্তুত ইউক্রেন

বাসায় ফিরেছেন ব্যারিস্টার রফিক-উল হক, শারীরিক অবস্থা স্বাভাবিক

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ১৭ অক্টোবর, ২০২০
  • ১৫১ বার পড়া হয়েছে

মোঃ জোবায়ের হোসেন: সাবেক অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হকের শারীরিক অবস্থা বর্তমানে স্বাভাবিক রয়েছে। কিছুটা সুস্থ বোধ করায় মগবাজারের আদ-দ্বীন হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন তিনি।

রক্ত শূন্যতা ও প্রস্রাবের সমস্যাসহ বার্ধক্যজনিত জটিলতা দেখা দেয়ায় শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় মগবাজারের আদ-দ্বীন হাসপাতালে ভর্তি করা হয়। তখন তার শারীরিক অবস্থা খারাপ ছিল। পরে চিকিৎসকদের অনুমতিতে আজ তাকে হাসপাতাল থেকে বাসায় নিয়ে যাওয়া হয়েছে।

পরীক্ষা-নিরীক্ষা করে তাকে আদ-দ্বীন হাসপাতালের ভিআইপি কেবিনে রেখে চিকিৎসা দেয়া হয়। তিনি হাসপাতালের ডা. রিচমন্ড রোল্যান্ড গোমেজের তত্ত্বাবধানে ছিলেন।

শনিবার (১৭ অক্টোবর) হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা তবিবুর রহমান আকাশ জানান, ব্যারিস্টার রফিক-উল হক শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ায় তাকে হাসপাতালে রেখে চিকিৎসা দেয়া হয়। এরপর তার শারীরিক অবস্থার স্বাভাবিক থাকায় শনিবার সকালে তাকে হাসপাতাল থেকে বাসায় নিয়ে যাওয়া হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |