নিজস্ব প্রতিবেদক: ভারতের ৬৭তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে দেশের অন্যতম বৃহৎ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রয়েছে। মঙ্গলবার সকাল থেকেই বন্দর দিয়ে সব ধরনের পণ্য আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।
তবে আখাউড়া-আগরতলা আন্তর্জাতিক চেকপোস্ট (আইসিপি) দিয়ে দু’দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।আগামীকাল বুধবার সকাল থেকে বন্দর দিয়ে পুনরায় আমদানি রফতানি কার্যক্রম শুরু হবে বলে জানা গেছে।