1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

খালেদা-তারেকের মনোনয়নপত্র বাছাই করছে কমিশন

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ৫ মার্চ, ২০১৬
  • ১৭৭ বার পড়া হয়েছে

আবদুর রউফ খান: ১৯ মার্চ দলের ষষ্ঠ কাউন্সিলে বিএনপি চেয়ারপারসন পদে বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান পদে তারেক রহমানের জমাকৃত মনোনয়নপত্র বাছাই করেছেন অস্থায়ীভাবে গঠিত নির্বাচন কমিশন। শনিবার সকালে রিটার্নিং অফিসারের দায়িত্বে থাকা দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও সহকারী রিটার্নিং অফিসার চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মান্নান খালেদা-তারেক রহমানের মনোনয়নপত্র বাছাই শুরু করেন।

এর আগে ২ মার্চ খালেদা জিয়ার পক্ষে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ ও তারেক রহমানের পক্ষে আরেক যুগ্ম মহাসচিব মো. শাহজাহান মনোনয়নপত্র সংগ্রহ করে ৪ মার্চ তা জমা দেন। খালেদা জিয়ার মনোনয়নপত্রে প্রস্তাবক ছিলেন স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। আর সমর্থক ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা মেজর জেনারেল (অব:) রুহুল আলম চৌধুরী।

অন্যদিকে, সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্রে প্রস্তাবক ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সমর্থক ছিলেন ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |