1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

দুই ডেপুটি গভর্নরকে সরালো সরকার

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ১৫ মার্চ, ২০১৬
  • ২৩০ বার পড়া হয়েছে

আবদুর রউফ খান: বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টার ঘটনায় গভর্নর ড. আতিউর রহমানের পদত্যাগের পরই বাংলাদেশ ব্যাংকের দুই ডেপুটি গভর্নর আবুল কাশেম এবং নাজনীন সুলতানাকে সরিয়ে দিয়েছে সরকার।

মঙ্গলবার রাজধানীর শেরে বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে এক প্রাক বাজেট আলোচনায় গিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ক্ষুব্ধ অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশ ব্যাংকের দুই ডেপুটি গভর্নর আবুল কাশেম ও নাজনীন সুলতানাকে অব্যাহতি দেওয়া হয়েছে। এই দুই পদে শিগগিরই নতুন নিয়োগ দেওয়া হবে।

এই দুজন বাদ পড়ায় এখন ডেপুটি গভর্নর পদে আছেন আবু হেনা মো. রাজী হাসান ও এস কে সুর চৌধুরী। আবুল কাশেমের চাকরির বাড়তি মেয়াদও আগামী আগাস্টে শেষ হওয়ার কথা। সাবেক অর্থ সচিব ফজলে কবিরকে গভর্নরের দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী।

বাংলাদেশের প্রথম নারী ডেপুটি গভর্নর নাজনীন সুলতানার চাকরির মেয়াদ সম্প্রতি শেষ হওয়ার পর তা চলতি বছরের ১৪ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছিল। প্রথম আলো পত্রিকার সম্পাদক মতিউর রহমানের শ্যালকের স্ত্রী নাজনীন সুলতানা সরাসরি আইটি বিভাগটি দেখতেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |