1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

বিশ্ব অটিজম দিবসে বিজিবির সচেতনতা সভা

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ১০ এপ্রিল, ২০১৬
  • ১৮২ বার পড়া হয়েছে

শবনম শাহজাহান: বিশ্ব অটিজম সচেতনতা দিবসে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর কর্মকর্তা ও সদস্যদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিজিবি সদর দফতর পিলখানায় রোববার সকালে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান বিজিবির জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ মোহসিন রেজা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় প্রধান অতিথির বক্তব্যে বেগম দিলশাদ নাহার আজিজ (বিজিবি মহাপরিচালকের স্ত্রী) বিশেষ শিশুদের প্রতি অধিক যত্নবান হওয়ার জন্য অভিভাবকদের প্রতি আহবান জানান।

এসময় উপস্থিত বিশেষ অতিথি বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ বলেন, বিজিবি পরিবারের বিশেষ শিশুদের বিজিবি`র শিক্ষা প্রতিষ্ঠানে বিনা বেতনে পড়া-লেখার সুযোগ প্রদানসহ তাদের কল্যাণে সম্ভাব্য সকল পদক্ষেপ গ্রহণ করা হবে।

আলোচনা সভায় মূল বক্তব্য রাখেন বিজিবি সদর দফতরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা) ব্রিগেডিয়ার জেনারেল মো. তৌফিকুল হাসান সিদ্দিকী। এছাড়া শিশু বিশেষজ্ঞ লে. কর্নেল ইসমত আরা বেগম ও মনোবিজ্ঞানী নাঈমা ইসলাম (চয়ন) আলোচনায় অংশ নেন।

পিলখানায় কর্মরত বিজিবির সকল পর্যায়ের কর্মকর্তা, সদস্যবৃন্দ এবং বিজিবি পরিবারের বিশেষ শিশু ও অভিভাবকরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |