1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

মন্ত্রীদের উপর হামলার আশঙ্কায় ডিএমপির সতর্কবার্তা

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ১৯ জুলাই, ২০১৬
  • ২০৬ বার পড়া হয়েছে

জোবায়ের হোসেন: হামলার আশঙ্কা প্রকাশ করে মোবাইলফোন থেকে ক্ষুদেবার্তা পাঠিয়ে মন্ত্রিসভার সদস্যদের সতর্ক করলেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া। সরকারের একাধিক মন্ত্রী এই বার্তা পাওয়ার বিষয়টি স্বীকার করেছেন।

পুলিশ কমিশনারও এই বার্তা দেয়ার কথা জানিয়েছেন। তবে সরাসরি পুলিশ থেকে মন্ত্রীদের মোবাইলফোনে এমন শঙ্কার কথা জানিয়ে এসএমএস আসায় বিস্ময় প্রকাশ করেছেন। একাধিক মন্ত্রী জানিয়েছেন, এমন বার্তা সরকারের দায়িত্বশীল মন্ত্রণালয় থেকে এলে বিষয়টি শোভনীয় হতো।

পুলিশ জানায়, গুলশান ও শোলাকিয়ায় জঙ্গি হামলার পর এবার মন্ত্রীদের উপর হামলার শঙ্কা দেখা দিয়েছে। গোয়েন্দা তথ্যেও সে রকম ইঙ্গিত মিলেছে। সে কারণে আগাম সতর্কতা হিসেবে ক্ষুদেবার্তা পাঠিয়ে মন্ত্রীদের সতর্ক করা হয়েছে।

ডিএমপি কমিশনারের পাঠানো ওই বার্তায় সালাম জানিয়ে বলা হয়, ‘Sir, ASSALAMUALAIKUM, Source received Intel that Militant group may carry out attack on any cabinet minister any time. We have given proper instructions to all concern. Please take care and brief your gun man/protection party. Regards’

এসএমএস এর বঙ্গানুবাদ: ‘গোয়েন্দা সূত্রের তথ্য অনুযায়ী জঙ্গিরা যেকোনো সময় মন্ত্রিসভার যেকোনো সদস্যের ওপর হামলা চালাতে পারে। এ জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে। নিজেরা সতর্ক থাকা এবং গানম্যান ও নিরাপত্তা দলকে ব্রিফ করার অনুরোধ করা হচ্ছে।’

উল্লেখ্য, গত ১১ জুলাই মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রিসভার সদস্যদের সতর্ক থাকা এবং অন্যকে সতর্ক করার পরামর্শ দেন। সোমবার মন্ত্রিসভার বৈঠকেও প্রধানমন্ত্রী সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন।

এরআগে, মঙ্গোলিয়া যাওয়ার আগের দিন প্রধানমন্ত্রী আরও হামলার আশঙ্কা প্রকাশ করে সবাইকে সতর্ক থাকতে বলেন। তিনি বলেন, গুলশান ও শোলাকিয়ার হামলাই শেষ নয়। জনপ্রতিনিধি, মন্ত্রী, পুলিশ, র‍্যাব, বিজিবি, সশস্ত্র বাহিনী, সাংবাদিক, বিদেশি নাগরিকদের ওপর হামলার আশঙ্কা করা হচ্ছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |