1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

১ জানুয়ারি সারা দেশে পাঠ্যপুস্তক উৎসব

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ৩০ ডিসেম্বর, ২০১৫
  • ১৭৯ বার পড়া হয়েছে

pic 19

শিক্ষা ডেস্ক : একদিন এগিয়ে ২০১৬ সালের নতুন বছরের প্রথম দিন শুক্রবার সারা দেশে পাঠ্যপুস্তক উৎসবের সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। ওই দিন সকাল ৯টায় কেন্দ্রীয়ভাবে রাজধানী ঢাকার গভর্মেন্ট ল্যাবরেটরি হাই স্কুলে বই বিতরণ করা হবে। ১ জানুয়ারি সকাল ১০টায় রাজধানীর মিরপুরে ন্যাশনাল বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিকের পাঠ্যপুস্তক উৎসব হবে বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

গত ১৩ ডিসেম্বর বিনামূল্যে বিতরণের জন্য পাঠ্যপুস্তক ছাপার অগ্রগতি দেখতে রাজধানীর মাতুয়াইলে বিভিন্ন ছাপাখানায় আকস্মিক পরিদর্শনের পর শিক্ষামন্ত্রী সাংবাদিকদের বলেন, ১ জানুয়ারি সাপ্তাহিক ছুটি হওয়ায় ২ জানুয়ারি সারাদেশে পাঠ্যপুস্তক দিবস পালন করা হবে। ২১ ডিসেম্বর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে ১ জানুয়ারি সকাল ১০টায় ন্যাশনাল বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিকের পাঠ্যপুস্তক উৎসব পালনের কথা জানায়।
শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে পাঠ্যপুস্তক দিবস উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী। জাতীয় পাঠ্যপুস্তক দিবসে সারাদেশে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্যপস্তক বিতরণ করা হবে। এ উপলক্ষে দেশের সকল স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান শুক্রবার খোলা থাকবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
২০১০ সাল থেকে ১ জানুয়ারি পাঠ্যপুস্তক উৎসব উদযাপন করে আসছে সরকার। শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এবার প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত ৩৪ কোটির ওপর বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ করা হবে। গত বছর এ সংখ্যা ছিল ৩৩ কোটি। শিক্ষা মন্ত্রণালয়ের অধীন এনসিটিবি ২০১৬ শিক্ষাবর্ষে ৪ কোটি ৪৪ লাখ ১৬ হাজার ৭২৮ জন শিক্ষার্থীর জন্য ৩৩ কোটি ৩৯ লাখ ৬১ হাজার ১২৪টি বই ছাপানোর কাজ করছে। প্রাথমিক স্তরের ২ কোটি ২৩ লাখ ২২ হাজার ৪২৮ জন শিক্ষার্থীর জন্য ১০ কোটি ৮৭ লাখ ১৯ হাজার ৯৯৭টি বই বিতরণ করা হবে। এছাড়া ৩২ লাখ প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের হাতে তিন কোটি ২৮ লাখ ৮ হাজার ৫৩টি বই ও অনুশীলন খাতা বিতরণ করার কথা রয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |