1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
সোমবার, ২২ জুন ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

জাতীয়তাবাদী আইসিটি ফোরামের ইফতার অনুষ্ঠিত

সালাউদ্দিন আহমেদ রাজন
  • আপডেট সময় রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ১০৪ বার পড়া হয়েছে

রাজধানীর হোটেল রেডিসন ব্লুতে জাতীয়তাবাদী আইসিটি ফোরামের ইফতার মাহফিল অনুষ্টিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য প্রবীণ রাজনীতিবিদ এবং সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান এম.পি এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এম.পি, বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন, বিএনপি নির্বাহী কমিটির সদস্য ও আইসিটি সেক্টরের নেতা বাক্কোর সাধারণ সম্পাদক ফয়সাল আলীম এবং প্রধানমন্ত্রীর পলিসি বিষয়ক উপদেষ্টা ডা: জাহেদ উর রহমান।

সংক্ষিপ্ত বক্তব্যে বক্তাগণ দেশের উন্নয়নে আইসিটি সেক্টরের ভূমিকা ও করনীয় নিয়ে আলোচনা করেছেন। আলোচনায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিশনকে এগিয়ে নিতে তথা বাস্তবায়ন করতে এই খাতে তরুণদের বিকাশের সম্ভাবনার কথা বলা হয়। এছাড়াও বক্তারা আইসিটিতে দূর্নীতিমুক্ত উন্নয়নের কথা, বিভিন্ন ক্ষেত্রে ডিজিটাল ট্রান্সফরমেশন ও পলিসি ইম্প্যাক্টের প্রসঙ্গেও কথা বলেছেন।

জাতীয়তাবাদী আইসিটি ফোরামের সভাপতি প্রকৌশলী রাফেল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণে দোয়া করা হয়। ইফতার মাহফিলে আইসিটি সেক্টরের বিভিন্ন পেশাজীবী ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |