1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

ভূমিকম্পের বিষয়ে খোঁজখবর নিলেন প্রধানমন্ত্রী

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ৪ জানুয়ারী, ২০১৬
  • ১৭৬ বার পড়া হয়েছে

সুমন চৌধুরী:  রাজধানী ঢাকাসহ সারাদেশে সংঘটিত ভূমিকম্পে ক্ষয়ক্ষতির বিষয়ে খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই বিষয়ে তাকে জানানো হয়।

মন্ত্রিসভার বৈঠকের শুরুতেই অনির্ধারিত আলোচনায় ভূমিকম্পের প্রসঙ্গটি উঠে আসে। মন্ত্রিসভার সদস্যরা ভূমিকম্পের সময় নিজ নিজ অভিজ্ঞতা তুলে ধরেন। প্রধানমন্ত্রী তাদের কাছ থেকে ক্ষয়ক্ষতির বিস্তারিত জানতে চান। ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিষয়টি তার কাছে তুলে ধরা হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মো. শফিউল আলম সাংবাদিকদের জানান, ভূমিকম্পের ক্ষয়ক্ষতি সম্পর্কে সর্বশেষ তথ্য মন্ত্রিসভাকে অবহিত করা হয়েছে।

আজ ভোরে বাংলাদেশ, মিয়ানমার ও ভুটানে ৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। এতে ঢাকা, রাজশাহী ও লালমনিরহাটে ৩ জন ও ভারতে আটজন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।  ভারতের মণিপুর রাজ্যে ছিল ভূমিকম্পের মূল উৎপত্তিস্থল।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |