1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

কারা অ্যাম্বুলেন্সের আদালতে হলমার্কের তানভীর

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ৪ জানুয়ারী, ২০১৬
  • ১৬৫ বার পড়া হয়েছে

আদালত প্রতিবেদক: হল-মার্ক কেলেঙ্কারিতে গ্রেপ্তার ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদকে এবার কারা অ্যাম্বুলেন্সে করে ঢাকার মহানগর দায়রা জজ আদালতে হাজির করা হয়েছে। তানভীরের বিরুদ্ধে করা অস্ত্র মামলায় আজ সোমবার তাঁকে ঢাকার পঞ্চম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে হাজির করা হয়।

অস্ত্র মামলায় কাশিমপুর কারাগার থেকে তানভীরকে আদালতে আনা হয় সকাল সাড়ে ১০টার দিকে। এরপর তাঁকে হাজতখানায় রাখা হয়। পরে আদালতে ওঠানো হলেও সাক্ষী না আসায় দুপুর ১২টার দিকে কারা অ্যাম্বুলেন্সে করে তাঁকে কাশিমপুর কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।

গত ২৫ নভেম্বর তানভীর মাহমুদ ও তাঁর ভায়রা তুষার আহমেদকে দুটি বিলাসবহুল মাইক্রোবাসে করে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। অথচ আদালত তানভীরের গুরুতর অসুস্থতা বিবেচনা সাপেক্ষে কারা অ্যাম্বুলেন্সে করে কারাগার থেকে আদালতে হাজির করার অনুমতি দিয়েছিলেন।

২০১৪ সালের মার্চ মাসে তানভীর মাহমুদ নিজেকে অসুস্থ দাবি করে প্রিজন ভ্যানের পরিবর্তে বিশেষ বাহনে কারাগার থেকে আদালতে হাজির করার জন্য প্রয়োজনীয় আদেশ দেওয়ার আবেদন করেন। এরই পরিপ্রেক্ষিতে ওই বছরের ৯ মার্চ ঢাকার তৎকালীন মহানগর দায়রা জজ জহুরুল হক এক আদেশে বলেন, ‘আসামি যদি গুরুতর অসুস্থ হয় তা হলে কারা কর্তৃপক্ষের বিধি মোতাবেক কারা অ্যাম্বুলেন্সের মাধ্যমে দরখাস্তকারী আসামিকে আদালতে আনা নেওয়ার জন্য অনুমতি প্রদান করা হল।’ তবে আজকে আদালতে আনার পর সুস্থ স্বাভাবিকভাবে ঢাকার মহানগর দায়রা জজ আদালতের চতুর্থ তলায় হেঁটে যান তানভীর। তাঁর সঙ্গে বিভিন্ন লোকজনকেও আলাপ-আলোচনা করতে দেখা যায়।

ঢাকার মহানগর দায়রা জজ আদালতে হল-মার্ক কেলেঙ্কারির ঘটনায় করা ১১টি মামলার বিচার চলছে। মামলাগুলোর প্রধান আসামি হলেন তানভীর ও তুষার। হল-মার্ক কেলেঙ্কারির ঘটনায় করা অপর ২৭টি মামলার বিচার চলছে। সোনালী ব্যাংকের সাড়ে তিন হাজার কোটি টাকা জালিয়াতির ঘটনায় এসব মামলা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |