1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

যানজটে দুর্ভোগে নগরবাসী

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ১২ জানুয়ারী, ২০১৬
  • ১৭২ বার পড়া হয়েছে

ইনা ফারজানা: বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের জনসভা ছিল রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে। জনসভায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের যোগদান ও ভিআইপিদের চলাচলের কারণে নগরবাসীকে যানজটে পড়ে দুর্ভোগ পোহাতে হয়। গভীর রাত অবধি এই অবস্থা রাজধানীর বেশির ভাগ এলাকায় দেখা গেছে।

রাজধানীর ফার্মগেট থেকে শাহবাগ মোড় পর্যন্ত, বারডেম থেকে পুরো কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউয়ের এক পাশে ছিল দীর্ঘ যানজট। অনেকক্ষণ অপেক্ষায় থাকার পর কোনো বাহন এলেই হুড়োহুড়ি করে উঠছেন যাত্রীরা। যানজটে স্থবির হয়ে থাকা এই চিত্র ছিল ঘণ্টার পর ঘণ্টা। যানজটে আটকে থাকা গাড়ি থেকে নেমেও হাটার উপায় ছিল না। ওয়াসার সড়ক খুঁড়ে রাখায় ফুটপাতে চলতেও রীতিমতো কসরত করতে হয়েছে সবাইকে। রাত ১১ টার পর রাজধানীতে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |