1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

রোমান ছাত্র না হয়েও ছাত্রলীগ কর্মী

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ১২ জানুয়ারী, ২০১৬
  • ১৬৩ বার পড়া হয়েছে

মাহমুদ হাসান খান রোমেল: গত শনিবার আইডিয়াল কলেজের শিক্ষার্থী নাইমুর রশিদ নাবিলের পায়ে সাইদ হোসেন রোমান গুলি করেন । এমন তথ্য জানা গেছে পুলিশের প্রাথমিক তদন্তে। তবে পুলিশ ঘটনার দুদিন পেরিয়ে গেলেও রোমানকে আটক করেনি। যদিও পুলিশ বলছে অভিযুক্তদের ধরতে অভিযান চলছে। সিনিয়র-জুনিয়র নিয়ে এলাকায় নিজের আধিপত্য জানান দেবার জন্য সংঘটিত এই ঘটনায় আইডিয়াল কলেজের ব্যবসায় শিক্ষা বিভাগের প্রথম বর্ষের ছাত্র গুলিবিদ্ধ নাবিল বাদী হয়ে ঢাকার কলাবাগান থানায় রোমান, ফাহাদ, পলক ও জুনাইদ নামে চারজনকে আসামি করে মামলা করেছেন।

জানা গেছে ছাত্র না হয়েও রোমান ছাত্রলীগ কর্মী। সে নিউমার্কেট থানা ছাত্রলীগের সভাপতি পদের মনোনয়ন প্রত্যাশী। তবে তার বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপের অভিযোগ থাকার কারণে নিজ দলের নেতাকর্মীরাই তাকে পছন্দ করেন না। গত শুক্রবার আইডিয়াল কলেজের সামনে একটি ভ্রাম্যমাণ চায়ের দোকানে বসাকে কেন্দ্র করে সিনিয়র-জুনিয়র শিক্ষার্থীদের মধ্যে কথা কাটাকাটি হয়। সেই সময় নাবিলের এক বন্ধুকে মারধর করে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা। গত শনিবার দুপুরে নাবিল কলেজের সামনে চায়ের দোকানে চা পান করছিলেন। এ সময় দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আশরাফুল ইসলাম পলক ও ফাহাদ তাদের বহিরাগত বন্ধু ছাত্রলীগ কর্মী রোমানকে নিয়ে আসেন। একপর্যায়ে তাদের সামনেই নাবিলের পায়ে গুলি করেন রোমান।

ডান পায়ের গোড়ালিতে গুলিবিদ্ধ নাবিলকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসার পর বাসায় নিয়ে গেছেন স্বজনরা। এদিকে ওই ঘটনার পর থেকে সাধারণ ছাত্র ও অভিভাবকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থীদের বহিরাগতদের সঙ্গে না মেশার নির্দেশ দিয়েছে।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |