1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

পেলের আবারো অস্ত্রোপচার

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ১৬ জানুয়ারী, ২০১৬
  • ১৯৭ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক: আবার অস্ত্রোপচারের টেবিলে শুতে হলো ব্রাজিলিয়ান কিংবদন্তী ফুটবলার পেলেকে। তবে খুব বেশি গুরুতর কিছু নয়। পশ্চাদ্দেশে এর আগে ২০১২ সালে অস্ত্রোপচার হয়েছিল ফুটবল সম্রাটের। সেখানেই নতুন কিছু সমস্যা দেখা দেওয়াতেই এবার ছোটখাটো অস্ত্রোপচার করতে হল।

পেলের পক্ষ থেকে এক মুখপাত্র জানিয়েছেন, তিনি ভাল আছেন। এখন ফিজিওথেরাপি চলছে। নিউইয়র্কে অস্ত্রোপচার হয়েছে, গত ৩ ডিসেম্বর। ফুটবল সম্রাটের ওই মুখপাত্র আরও জানিয়েছেন, নিউইয়র্কে ছুটি কাটাচ্ছিলেন পেলে। তার সঙ্গে ছিলেন মেয়ে এবং নাতনি। ছুটির সময়েই, অস্ত্রোপচার সেরে নিয়েছেন তিনি। কোনও সমস্যা হয়নি। সব কিছু নিয়ন্ত্রণেই আছে। উল্লেখ্য, ২০১৪ সালে সংক্রমণের জন্য দু’সপ্তাহ হাসপাতালে কাটাতে হয়েছিল পেলেকে। গত বছরও প্রস্টেট অস্ত্রোপচার হয়েছিল তার।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |