1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

সাহসিকতা ও সেবার স্বীকৃতি পাচ্ছেন ১০২ পুলিশ কর্মকর্তা

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ২০ জানুয়ারী, ২০১৬
  • ১৬৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: এ বছর ১০২ জন পুলিশ কর্মকর্তা তাদের সাহসিকতা ও সেবার স্বীকৃতি হিসেবে পুরস্কার পাচ্ছেন। পুলিশ সদর দফতরের একটি দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। সূত্র জানায়, আগামী ২৬ জানুয়ারি রাজারবাগে পুলিশ সপ্তাহের অনুষ্ঠানে এসব কর্মকর্তার হাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদক তুলে দেবেন।

এদের মধ্যে ১৯ জন পাচ্ছেন বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)। সততা ও শৃঙ্খলামূলক আচরণের জন্য ২৩ কর্মকর্তা পাচ্ছেন বিপিএম সেবা পদক। ৪০ জন পাচ্ছেন প্রেসিডন্ট পুলিশ পদক (পিপিএম) সেবা এবং ২০ জন প্রেসিডন্ট পদক (পিপিএম)।

এছাড়া পদক প্রাপ্তির তালিকায় আরও আছেন পুলিশের তেজগাঁও জোনের উপকমিশনার (ডিসি) বিপ্লব কুমার সরকার, মিরপুর বিভাগের ডিসি মো. কাইয়ুমুজ্জামান, লালবাগের ডিসি মফিজ উদ্দিন, ট্রাফিক উত্তরের ডিসি প্রবীণ কুমার রায়, ঢাকা রেঞ্জের ডিআইজি মাহফুজুল হক নুরুজ্জামান এবং গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |