1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

এশিয়া এবং বিশ্বকাপের জন্য বাংলাদেশ দল ঘোষণা

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২১ জানুয়ারী, ২০১৬
  • ১৯০ বার পড়া হয়েছে

ক্রীড়া প্রতিবেদক: এশিয়া কাপ এবং টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ২৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই একাদশে প্রথমবারের মত জায়গা করে নিয়েছেন ব্যাটসম্যান আরিফুল হক। এছাড়াও এই প্রাথমিক দলে ফিরেছেন লিটন কুমার দাস, নাসির হোসেন ও কামরুল ইসলাম রাব্বি।

আগামী ২৩ জানুয়ারি খুলনায় ক্যাম্পে ডাকা খেলোয়াড়রা রিপোর্ট করবেন। সেখানে ৩১ জানুয়ারি পর্যন্ত অনুশীলন করবে তারা। এরপর ছয় দিনের বিশ্রামে ঢাকা ফিরে যাবেন মাশরাফি। ৩ ফেব্রুয়ারির মধ্যে এশিয়া কাপের সেরা ১৫ জনের দল ঘোষণা করবে বিসিবি। এরপর ৭ ফেব্রুয়ারি থেকে চট্টগ্রামে দ্বিতীয় পর্বের অনুশীলন শুরু হবে। এরপর ১৮ ফেব্রুয়ারি ক্যাম্প শেষে ঢাকা ফিরবে ক্রিকেটাররা।

বাংলাদেশ প্রাথমিক দল : মাশরাফি মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, নাসির হোসেন, ইমরুল কায়েস, আরাফাত সানি, মুস্তাফিজুর রহমান, আল-আমিন হোসেন, কামরুল ইসলাম রাব্বি, শফিউল ইসলাম, মোসাদ্দেক হোসেন সৈকত, মোঃ মিঠুন, শুভাগত হোম চৌধুরী, মুক্তার আলী, কাজী নুরুল হাসান, আরিফুল হক, আবু হায়দার রনি, মোঃ শহীদ, আবুল হোসেন রাজু ও তাসকিন আহমেদ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |