1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ২৯ জানুয়ারী, ২০১৬
  • ১৭০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: অবিলম্বে আবাসিকের গ্যাস সংকট সমাধান এবং বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন কার্যকরের দাবি জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। পাশাপাশি পূনর্বাসন ছাড়া বস্তি-হকার উচ্ছেদ বন্ধ এবং শ্রমিকদের নূন্যতম মজুরি ১০ হাজার টাকা ঘোষণার দাবিও জানানো হয় শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত সমাবেশে।

সমাবেশে বক্তারা বলেন, আবাসিকে গ্যাস সঙ্কট বিষয়ে কর্তৃপক্ষের যেন ঘুম ভাঙছে না। মানুষ যে প্রতিদিন অসহনীয় ভোগান্তি পোহাচ্ছেন তাতে তারা কিছুই মনে করছে না। ক্ষুদ্র ব্যবসায়ী, হকারদের উচ্ছেদ না করে তাদের আগে পুনর্বাসন করতে হবে। পুলিশ বাহিনী দিয়ে হকার উচ্ছেদ করে নিজেদের ফায়দা লুটার চেষ্টা জনগণ শক্ত হাতে প্রতিহত করবে।

সিপিবির ঢাকা মহানগর কমিটির সভাপতি আব্দুল কাদেরের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য কাজী সাজ্জাদ জহির চন্দন, ঢাকা মহানগর কমিটির সাধারণ সম্পাদক ডা. সাজেদুল হক রুবেল প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |