1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

রবি-এয়ারটেল একীভূতকরণের গণশুনানি ১৭ ফেব্রুয়ারি

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী, ২০১৬
  • ২১১ বার পড়া হয়েছে

সালাহউদ্দিন আহমেদ রাজন: মোবাইল অপারেটর রবি আজিয়াটা ও এয়ারটেল বাংলাদেশ একীভূতকরণের গণশুনানি ১৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) জারি করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাষিত সংস্থা, ভোক্তা সংঘ, সংশ্লিষ্ট পেশাজীবীসহ সর্বস্তরের জনসাধারণ এ শুনানিতে অংশ নিতে পারবেন। তবে অংশ নিতে ৮ ফেব্রুয়ারির মধ্যে আগ্রহীদের অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। নির্ধারিত ফরম পাওযা যাবে www.btrc.gov.bd ওয়েবসাইটে।

গণশুনানির স্থান ও তারিখ নির্বাচিত ব্যক্তিদের ফোন ও ইমেইলে জানানো হবে। এছাড়া রবি-এয়ারটেলের একীভূতকরণের বিষয়ে সংশ্লিষ্ট কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বক্তব্য চাইলে লিখিত আকারে চেয়ারম্যান, বিটিআরসি, আইডিবি ভবন, রমনা, ঢাকা-১০০০ বরাবর পাঠানোর অনুরোধ জানিয়েছে বিটিআরসি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |