1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

চলতি সপ্তাহেই ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ৮ ফেব্রুয়ারী, ২০১৬
  • ১৯২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: নানা জল্পনা কল্পনা পেরিয়ে অবশেষে চলতি সপ্তাহেই সরকার সমর্থিত ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। বিশ্বস্ত সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে বেশ কয়েকবার কমিটি ঘোষণা হবে এমন গুঞ্জন শোনা গেলেও তা বাস্তবে রূপ লাভ করেনি। ফলে হতাশাগ্রস্ত হয়ে পড়ছিল ঐতিহ্যবাহী এ সংগঠনটি পদ প্রত্যাশীরা।

জানা গেছে, বেশ কয়েকটি শক্তিশালী সিন্ডিকেটের কারণেই মূলত যথাসময়ে পূর্ণাঙ্গ কমিটির ঘোষণা করা সম্ভব হয়নি। কথিত বড় ভাইদের পছন্দের লোকদের দিয়ে কমিটি করতে হবে এমন চাপে বেশ কয়েকবার আটকেও গিয়েছিল কমিটি গঠন প্রক্রিয়া।

এদিকে পদ পাওয়ার আসায় নেতাদের পেছনে ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে পড়েছেন পদপ্রত্যাশীরা। কবে তারা ছাত্রলীগের পরিচয় পাবেন এমন অপেক্ষারও যেন প্রহর শেষ হচ্ছে না। সর্বশেষ গত মাসের শেষ দিকে কমিটি ঘোষণা হবে এমন গুঞ্জন শোনা গেলেও কমিটি গঠন না হওয়ায় হতাশায় দিশেহারা হয়ে পড়েছেন পদপ্রত্যাশী নেতারা। তখন অবশ্য বর্তমান সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেনের মোবাইল ফোন টানা দুই দিন ধরে বন্ধ ছিল।

তবে সূত্র জানিয়েছে, সেই অপেক্ষা প্রহর এবার খুব শিগগিরই শেষ হতে যাচ্ছে। ইতিমধ্যে কমিটি গঠনের সব প্রক্রিয়া চূড়ান্ত করা হয়েছে। এখন কেবলমাত্র ঘোষণার অপেক্ষায় থাকতে হচ্ছে। চলতি সপ্তাহের যেকোন দিন পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা হবে।

প্রসঙ্গত, গত বছরের ২৬ জুলাই সম্মেলনের মাধ্যমে সাইফুর রহমান সোহাগ সভাপতি ও এস এম জাকির হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |