1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

মাহফুজ আনামের বিরুদ্ধে লক্ষ্মীপুরে মামলা

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী, ২০১৬
  • ১৫৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ইংরেজি দৈনিক ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ৫০ কোটি টাকার মানহানির মামলা করা হয়েছে। মঙ্গলবার  সকাল সোয়া ১১টার দিকে লক্ষ্মীপুরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জেলা ছাত্রলীগের সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেল বাদী হয়ে এ মামলা করেন।

ওয়ান ইলেভেন ও পরবর্তী সময়ে ছাত্রলীগের সাংগঠনিক নেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের অভিযোগ এনে এ মামলা করা হয়। আদালতের বিচারক ফারজানা আক্তার মামলাটি গ্রহণ করলেও কোন আদেশ দেননি বলে আদালত সূত্রে জানা যায়।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট রাসেল মাহমুদ মান্না জানান, ওয়ান ইলেভেন ও তার পরবর্তী সময়ে ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম তার পত্রিকায় ছাত্রলীগের সাংগঠনিক নেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে তথ্য যাচাই বাচাই না করে বিভ্রান্তিমূলক সংবাদ  প্রকাশ করেন। যা তিনি গত শনিবার (৬ ফেব্রুয়ারি ২০১৬) চ্যানেল আই এর একটি টকশোতে অংশ নিয়ে উক্ত সংবাদের বিষয়ে ভুল স্বীকার করেন। একই সঙ্গে ওই সংবাদে শেখ হাসিনার মানহানি হয়েছে বলে আত্মস্বীকৃত অভিযুক্ত হিসেবে জাতির কাছে প্রমাণিত হয়েছে। সে কারণে বাদী ও সংগঠনের ৫০ কোটি টাকার মানহানি হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়। আদালত মামলাটি গ্রহণ করেছেন এবং পরবর্তী সমন আদেশের প্রত্যাশা করছেন বলে বাদী পক্ষের এই আইনজীবী জানান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |