1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

বাংলাদেশ কোম্পানী ল প্র্যাকটিশনার্স সোসাইটির পিকনিক অনুষ্ঠিত

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১৬
  • ১৮৩ বার পড়া হয়েছে

সুমন চৌধুরী: শনিবার পদ্মা রিসোর্টে বাংলাদেশ কোম্পানী ল প্র্যাকটিশনার্স সোসাইটির পিকনিক অনুষ্ঠিত হয়েছে।  এতে বাংলাদেশ কোম্পানী ল প্র্যাকটিশনার্স সোসাইটির সদস্যরা এবং তাদের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন।

শনিবার সকালে কারওয়ানবাজারের শাহ আলী টাওয়ার থেকে বাংলাদেশ কোম্পানী ল প্র্যাকটিশনার্স সোসাইটির যাত্রা শুরু হয়। যাত্রা পথে সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি নাস্তা হিসেবে ছিল পরোটা, ডিম ভাজা, সবজি। দুপুরে পদ্মা রিসোর্টে পোলাও, মুরগীর রোস্ট, সবজি আর ইলিশ মাছ পরিবেশন করা হয়। ট্রলারে করে পদ্মা নদী ভ্রমণের পাশাপাশি ছিল মজাদার গেম শো আর রেফেল ড্র এর আয়োজন।

শিশুদের জন্য আয়োজিত পিলো পাসিং খেলায় কায়ান প্রথম, খন্দকার আয়েশা শাহরিয়ার আনিকা দ্বিতীয় ও আয়িদা তৃতীয় পুরষ্কার এবং দৌড় খেলায় তাসমিয়া প্রথম, আয়িদা দ্বিতীয় ও তাসমি তৃতীয় পুরষ্কার লাভ করে। এছাড়া সকল শিশুকে স্বান্তনা পুরষ্কার প্রদান করা হয়।

মহিলাদের জন্য আয়োজিত পিলো পাসিং খেলায় সাইদা আউয়াল প্রথম, শিলা দ্বিতীয় ও মাসুমা তৃতীয় পুরষ্কার এবং মিউজিক্যাল চেয়ার খেলায় পারভীন প্রথম, ফারজানা দ্বিতীয় ও ইফফাত জাহান তৃতীয় পুরষ্কার লাভ করেন।

পুরুষদের জন্য আয়োজিত উল্টা দৌড় খেলায় সোলায়মান প্রথম, আজহার দ্বিতীয় ও তারেক তৃতীয় পুরষ্কার এবং বল অন বাস্কেট খেলায় ফুয়াদ আলম প্রথম, জাকির হোসেন দ্বিতীয় ও ,মনিরুল ইসলাম তৃতীয় পুরষ্কার লাভ করেন।

মজাদার গেম শো আর রেফেল ড্র অনুষ্ঠানটি পরিচালনা করেন বাংলাদেশ কোম্পানী ল প্র্যাকটিশনার্স সোসাইটির নির্বাহী কমিটির সদস্য এবং বেস্ট নিউজ ডট কম ডট বিডির সম্পাদক এডভোকেট খন্দকার হাসান শাহরিয়ার।

বিকেলে গেম শো আর রেফেল ড্র এর পুরষ্কার বিতরণ করেন বাংলাদেশ কোম্পানী ল প্র্যাকটিশনার্স সোসাইটির সভাপতি এডভোকেট মো: দেলওয়ার হোসেন খান। এ সময় তার সাথে বাংলাদেশ কোম্পানী ল প্র্যাকটিশনার্স সোসাইটির সহ-সভাপতি ড. আবদুল ওয়াদুদ, সাধারণ সম্পাদক এডভোকেট এম এ লতিফ, সহ-সাধারণ সম্পাদক এডভোকেট মো: আনোয়ার হোসেন, এডভোকেট মাহতাব আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |