নিজস্ব প্রতিবেদক: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের গুদাম থেকে পাঁচ কেজি চেতনানাশক তরল জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। বুধবার বিকেলে এসব জব্দ করা হয়। বিমানবন্দরের একটি প্লাস্টিকের কন্টেইনারে করে তামাক আইন লঙ্ঘন করে মালবাহী ইউনিটে আনা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে উদ্ধারের পর এর আমদানি দাতাকে খোঁজা হচ্ছে। র্যাব ল্যাবরেটরিতে রাসায়নিক পরীক্ষার পর নিশ্চিত হওয়া গেছে যে ওই চেতনানাশক তরল পদার্থ অপরাধমূলক কাজের জন্যই নিয়ে আসা হয়েছিল।