1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

কেরানীগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০১৬
  • ১৯৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানাধীন ২টি অবৈধ ডায়াগনস্টিক সেন্টার সিলগালা ও দুই জনকে জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

বুধবার দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কেরানীগঞ্জ নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার এবং জিনজিরা ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল সেন্টারে অভিযান পরিচালনা করেন র‌্যাব-১০ এর সহকারী পুলিশ সুপার মো. আসাদুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ স্বাস্থ্য অধিদফতরের কর্মকর্তা মাসুদ করিম। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনিসুর রহমান।

র‌্যাব-১০ এর সহকারী পরিচালক এএসপি মো. সাজ্জাদ হোসেন জানান, অভিযান পরিচালনাকালে আদালত মেয়াদ উত্তীর্ণ লাইসেন্স, মেয়াদ উত্তীর্ণ ওষুধ ও অপরিছন্ন পরিবেশে রোগীদের সেবাদান করার অপরাধে “কেরানীগঞ্জ নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিক জাকির হোসেন (৬৫) ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৫৩ ধারা মোতাবেক ২ লাখ টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

এছাড়া আদালত জিনজিরা ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল সেন্টারের মালিক আনোয়ার হোসেন দীপু (৩১) একই আইনে ২ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে ৩ বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। বৈধ লাইসেন্স না থাকায় প্রতিষ্ঠান ২টি সিলগালা করেন আদালত।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |