1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

বিটিসিএলের ইন্টারনেট প্যাকেজের মূল্য ৩৫ শতাংশ কমানোর ঘোষণা

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ২০ ফেব্রুয়ারী, ২০১৬
  • ১৯৮ বার পড়া হয়েছে

শবনম শাহজাহান: গ্রাহকদের স্বল্প খরচে ব্রডব্যান্ড ইন্টারনেট সুবিধার্থে ২১ ফেব্রুয়ারি থেকে রাষ্ট্রায়ত্ত্ব কোম্পানি বিটিসিএল তাদের বিভিন্ন ইন্টারনেট প্যাকেজের মূল্য ৩৫ শতাংশ কমানোর ঘোষণা দিয়েছে। বিটিসিএলের টেলিফোনে ‘কথা বলা ও একইসাথে ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহার’ এর সুবিধাসহ বিকিউব (এডিএসএল) সেবার বিভিন্ন প্যাকেজের দামে এ পরিবর্তন আনা হচ্ছে।

বিটিসিএলের নতুন সব প্যাকেজেই এখন থেকে সীমাহীন ডাটা ব্যবহারের সুযোগ থাকবে। ইন্টারনেট প্যাকেজের নতুন মূল্য অনুযায়ী, ২৫৬ কেবিপিএস স্পিডের বিকিউব ইনফিনিটি-২৫৬ প্যাকেজটির মূল্য এখন ৩০০ টাকা। এই প্যাকেজের পূর্ব মূল্য ছিল ৪৫০ টাকা।

এছাড়াও ‘বিকিউব ইনফিনিটি ৫১২’ এর মূল্য ৭৫০ টাকা থেকে কমিয়ে ৫০০ টাকা, ‘বিকিউব ইনফিনিটি ১০০০’ প্যাকেজের মূল্য ১১৫০ টাকা থেকে কমিয়ে ৭০০ টাকা, ‘বিকিউব ইনফিনিটি ১৫০০’ প্যাকেজের মূল্য ১৬০০ টাকা থেকে কমিয়ে ১০০০ টাকা করা হয়েছে। তবে সব প্যাকেজের সঙ্গে ১৫ শতাংশ মূসক প্রযোজ্য হবে।

বিটিসিএল জানিয়েছে ডাটা লিমিট বা ভলিউম বেজড পূর্বের সব প্যাকেজ বিলুপ্ত হচ্ছে। ফলে ৪ জিবি লিমিটের বিকিউব সুপারসেভার গ্রাহকবৃন্দকে ‘বিকিউব ইনফিনিটি ২৫৬’ প্যাজেজে, ১০ জিবি লিমিটের বিকিউব স্ট্যান্ডার্ড গ্রাহকবৃন্দকে ‘বিকিউব ইনফিনিটি ৫১২ প্যাকেজে এবং ২৫ জিবি লিমিটের বিকিউব প্রিমিয়াম গ্রাহকবৃন্দকে ইনফিনিটি ১০০০ প্যাকেজের সীমাহীন ডাটার সুবিধা প্রদান করা হবে। এসকল সুবিধা ২১ ফ্রেব্রুয়ারি থেকে কার্যকর হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |