1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে সর্বাধিক ভোট পেলেন আমিনুল আহসান মাসুম

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ১ মার্চ, ২০১৬
  • ১৫২ বার পড়া হয়েছে

ইশতিয়াক আহমেদ: দক্ষিন এশিয়ায় আইনজীবীদের বৃহত্তম সংগঠন ঢাকা আইনজীবী সমিতির ২০১৬-২০১৭ কার্যবর্ষের কার্যকরী পরিষদ নির্বাচনে ২৭টি পদের মধ্যে সভাপতি সাধারণ সম্পাদকসহ ২১ পদে বিজয়ী হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ।

গত ২৪ ও ২৫ ফেব্রুয়ারি দুই দিন ভোটগ্রহণ করা হয়। সকাল নয়টায় ভোটগ্রহণ শুরু হয়ে দুপুরে একঘণ্টা বিরতি দিয়ে বিকাল পাঁচটা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলে। মোট ২৭টি পদের বিপরীতে ৬৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এই নির্বাচনে ভোটার সংখ্যা ছিল ১৫ হাজার ৫০ জন।

এবারের ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে সর্বাধিক ৪১৯৭ ভোট পেয়ে সদস্য পদে বিজয়ী হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের আমিনুল আহসান মাসুম। নারায়ণগঞ্জের কৃতি সন্তান আমিনুল আহসান মাসুম ইস্টার্ন ইউনিভার্সিটি থেকে এলএল.বি পাস করে বাংলাদেশ বার কাউন্সিলের তালিকাভুক্ত আইনজীবী হিসেবে ঢাকা জেলা ও দায়রা জজ আদালতে আইন পেশায় নিয়োজিত আছেন। পারিবারিক জীবনে তিনি মোমিনুল আহসান আল হাশেমী বায়েজিদ নামে এক পুত্র সন্তানের জনক

আমিনুল আহসান মাসুম ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে সর্বাধিক ভোট পেয়ে সদস্য পদে বিজয়ী হওয়ায় বাংলাদেশের অন্যতম বাংলা অনলাইন পত্রিকা বেস্ট নিউজ ডট কম ডট বিডির সম্পাদক এবং বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার শুভেচ্ছা জানিয়েছেন। এছাড়া বেস্ট করর্পোরেশন এন্ড ট্রেনিং ইনস্টিটিউট লিমিটেড, ইস্টার্ন ইউনিভার্সিটি ল ইয়ার্স এসোসিয়েশন, ইস্টার্ন ইউনিভার্সিটি এর পক্ষ থেকেও তাকে অভিনন্দন জানানো হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |