1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

নিম্ন আদালতের বিচারক নিয়োগ পরীক্ষায় পাস নম্বর কমলো

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ২ মার্চ, ২০১৬
  • ১৫৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: নিম্ন আদালতের বিচারক নিয়োগ পরীক্ষায় নতুন নিয়ম চালু করেছে সরকার। নতুন নিয়ম অনুযায়ী, প্রাথমিক (প্রিলিমিনারি) পরীক্ষায় পাস নম্বর কমানো হয়েছে। ভুল উত্তরের জন্য রাখা হয়েছে নম্বর কাটার বিধান। নতুন পদ্ধতিতে লিখিত পরীক্ষার নম্বরও পুনর্বিন্যাস করা হয়েছে। নিয়োগ পরীক্ষায় নতুন নিয়ম চালু করতে ‘বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস’-এর প্রবেশ পদে নিয়োগ বিষয়ক আদেশ, ২০০৭’ এর সংশোধন করেছে জুডিশিয়াল সার্ভিস কমিশন।

গত ১৮ ফেব্রুয়ারি সংশোধিত আদেশ জারি করা হয়েছে। ‘জুডিশিয়াল সার্ভিসের প্রবেশ পদ সহকারী জজ (জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট) নিয়োগে শিগগিরই দশম নিয়োগ পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। এ পরীক্ষায় নতুন পদ্ধতি কার্যকর হবে।’আগের নিয়ম অনুযায়ী প্রিলিমিনারি পরীক্ষার পাস নম্বর ১০০ এর মধ্যে ৫৫ হলেও আদেশ সংশোধন করে তা কমিয়ে ৫০ করা হয়েছে। প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই শুধু লিখিত পরীক্ষায় অংশ নিতে পারেন।

প্রাথমিক পরীক্ষা এমসিকিউ (মাল্টিপল চয়েজ কোয়েশ্চেন) বা নৈর্ব্যক্তিক পদ্ধতিতে গ্রহণ করা হয়। এ পরীক্ষায় মোট ১০০টি এমসিকিউ থাকে, প্রতিটি এমসিকিউ-এর মান ১ নম্বর। আগে এমসিকিউ-এর পরিবর্তে নাম ছিল ‘কুইজ প্রশ্নোত্তর’। নতুন নিয়মে প্রতিটি এমসিকিউ-এর ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা হবে। আগে ভুল উত্তরের জন্য কোনো নম্বর কাটা হতো হতো না।লিখিত পরীক্ষায় আবশ্যিক সাধারণ বিষয়, আবশ্যিক আইন বিষয় ও ঐচ্ছিক আইন বিষয় মিলিয়ে আগের মতো ১০০০ নম্বরই থাকছে। তবে আবশ্যিক আইন বিষয়গুলোতে নম্বর ৪০০ থেকে বাড়িয়ে ৫০০ করা হয়েছে। অপরদিকে ঐচ্ছিক বিষয়গুলোর ক্ষেত্রে নম্বর ২০০ থেকে কমিয়ে ১০০ করা হয়েছে। লিখিত পরীক্ষায় আবশ্যিক সাধারণ বিষয়ের নম্বর আগের মতোই ৪০০ থাকছে। মৌখিক পরীক্ষার ১০০ নম্বরও অপরিবর্তিত রয়েছে।

সকল প্রার্থীকে ঐচ্ছিক আইন বিষয়গুলো থেকে যে কোনো দুটি বিষয়ের পরিবর্তে একটি বিষয়ে পরীক্ষা দিতে হবে বলে নতুন নিয়মে বলা হয়েছে। নতুন নিয়মে প্রার্থীরা কোন বিষয়ে ৩০ শতাংশের কম নম্বর পেলে লিখিত পরীক্ষায় অকৃতকার্য বলে গণ্য হবে। তবে লিখিত পরীক্ষার বিষয়গুলোতে গড়ে ৪৫ শতাংশ নম্বর পেলে অকৃতকার্য হবেন। আগের নিয়ম অনুযায়ী, প্রার্থী লিখিত পরীক্ষায় কোনো বিষয়ে ২৫ শতাংশের কম নম্বর পেলে ওই বিষয়ে কোনো নম্বর পায়নি বলে ধরা হতো। প্রার্থী লিখিত পরীক্ষার বিষয়গুলোতে গড়ে ৪৫ শতাংশ নম্বর পেলে অকৃতকার্য হতেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |