1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

রিট পিটিশন ও এফিডেভিট বিষয়ে হাইকোর্টের দুই নির্দেশনা

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ২ মার্চ, ২০১৬
  • ১৯৪ বার পড়া হয়েছে

আদালত প্রতিবেদক: রিট পিটিশন ও আদিম অধিক্ষেত্রাধীন বিষয় সম্পর্কিত মামলা ফাইলিং এবং এফিডেভিট বিষয়ে দুইটি নির্দেশনা জারি করেছে সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগ। ২৮ ফেব্রুয়ারি সুপ্রিমকোর্টের ওয়েবসাইটে হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার সৈয়দ দিলজার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে, রিট পিটিশন ও আদিম অধিক্ষেত্রাধীন বিষয় সম্পর্কিত মামলা ফাইলিং এবং এফিডেভিট এর ক্ষেত্রে মামলার সকল Annexure/ফটোকপি/Second Judge কপি স্পষ্ট হতে হবে বলে নির্দেশনা দেওয়া হয়। এছাড়া অস্পষ্ট বা হাতে লেখা Annexure এর সাথে উক্ত Annexure এর কম্পিউটার টাইপ কপি দিতে বলা হয়েছে।

মূলত হাইকোর্ট বিভাগে দায়েরকৃত রিট পিটিশন ও আদিম অধিক্ষেত্রাধীন বিষয় সম্পর্কিত মামলায় আইনজীবী কর্তৃক পিটিশনের সাথে দাখিলীয় Annexure/ফটোকপি/ Second Judge কপি অনেক সময় অস্পষ্ট থাকার কারণে বিচারপতিরা বিচারকার্য সম্পাদনে সমস্যার সম্মুখীন হন। তাই এই অসুবিধা দূরীকরণে আইনজীবীরা মামলা ফাইলিং/এফিডেভিটের পূর্বে এই দুটি নির্দেশনা পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে, সংশ্লিষ্ট আইনজীবী ও মামলা ফাইলিং এর সময় সংশ্লিষ্ট সুপারিন্টেনডেন্ট এবং এফিডেভিট এর সময় সংশ্লিষ্ট এফিডেভিট কমিশনারকে উল্লেখিত নির্দেশনা সমূহ নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |