1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

মূল পর্বের লক্ষ্যে আজ মাঠে নামছে বাংলাদেশ

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ১৩ মার্চ, ২০১৬
  • ১৯৭ বার পড়া হয়েছে

মো: জোনায়েত হোসেন: ডাচদের বিপক্ষে স্বস্তির জয়ের পর আইরিশদের বিপক্ষে বৃষ্টি ছিনতাই করে নিয়ে যায় টাইগারদের জয়। তাই ওমানের বিপক্ষে বাছাই পর্বের শেষ ম্যাচ তৈরি হয়েছে অলিখিত সেমিফাইনালে। এ ম্যাচের জয়ী দল খেলবে টি-টোয়েন্টি বিশ্বকাপের ষষ্ঠ আসরের মূল পর্ব। এ লক্ষ্যে আজ ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে রাত আটটায় মুখোমুখি হবে বাংলাদেশ ও ওমান।

আয়ারল্যান্ডের বিপক্ষে গত ম্যাচে মাত্র আট ওভার ব্যাটিং করার সুযোগ পায় বাংলাদেশ। তামিম ইকবালের ব্যাটিং তাণ্ডবে মাত্র ৮ ওভারে ২ উইকেট হারিয়ে ৯৪ রান সংগ্রহ করে টাইগাররা। এমন ব্যাটিংয়ের পর সাম্প্রতিক সময়ে বোলারদের দুর্দান্ত পারফরম্যান্সে বাংলাদেশের জয় অনেকটা অনুমিতই ছিল; কিন্তু বেরসিক বৃষ্টি ধুয়ে নিয়ে ম্যাচটিকে। ফলে বাধ্য হয়েই পয়েন্ট ভাগাভাগি করতে হয় মাশরাফিদের।

ওয়ানডেতে বাংলাদেশ নিজেদের জায়ান্ট হিসাবে গড়েছেন আগেই। এবার টি-টোয়েন্টিতেও দারুণ সফলতা পাচ্ছে দলটি। পাকিস্তান-শ্রীলঙ্কার মত দলগুলোকে হারিয়ে কিছুদিন আগেই এশিয়া কাপের ফাইনালে খেলেছে বাংলাদেশ। টি-টোয়েন্টি র্যাংকিংয়ে শীর্ষে থাকা ভারতের বিপক্ষে ফাইনালে হারলেও দারুণ লড়াই করে পাচ্ছেন ক্রিকেট বোদ্ধাদের উচ্ছ্বসিত প্রশংসা। তাই ওমানের বিপক্ষে নিজেদের স্বাভাবিক খেলাটা খেলতে পারলে সহজ জয়ই হওয়ার কথা মাশরাফিদের।

এখন পর্যন্ত কোন আন্তর্জাতিক ম্যাচে ওমানের মোকাবেলা করেনি বাংলাদেশ। তাই সম্পূর্ণ অপরিচিত এ দলটির বিপক্ষে একটি বেশি সাবধানী টাইগাররা। অলিখিত সেমিফাইনাল হয়ে যাওয়ায় এ ম্যাচ একটু চাপেই থাকবে বাংলাদেশ। এ প্রসঙ্গে বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা বলেন, ‘শেষ ম্যাচটি আমাদের জন্য অবশ্যই চাপের। ওমান ভালো ক্রিকেট খেলছে, ওদের এভাবে খেলতে দেখাও দারুণ। এখন আমাদের দুই দলেরই পয়েন্ট তিন। রান রেটে যদিও আমরা এগিয়ে আছি। আমরা আত্মবিশ্বাসীও আছি। যেভাবে খেলে আসছি, সেভাবে খেলতে পারলে আমরা ভালো করব।’

অপরদিকে প্রথমবারের মত বিশ্বকাপের মঞ্চে খেলতে এসে টুর্নামেন্টের শুরুতেই শক্তিশালী আয়ারল্যান্ডকে হারিয়ে চমকে দেয় ক্রিকেটবিশ্বকে। দারুণ লড়াই করে দুই উইকেটে আইরিশদের হারায় আরব দেশটি। ডাচদের বিপক্ষে পরের ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ায় তাদের সংগ্রহও বাংলাদেশের সমান তিন পয়েন্ট। তাই মূল পর্বের যাওয়ার দারুণ সুযোগ কাজে লাগাতে দারুন আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামবে আইসিসির সহযোগী এ দেশটি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |