1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

সুপ্রিমকোর্টের কাগজে ছাপা কজলিস্ট চলবে ৩১ মার্চ পর্যন্ত

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ১৩ মার্চ, ২০১৬
  • ১৫৩ বার পড়া হয়েছে

আদালত প্রতিবেদক: সুপ্রিমকোর্টের আইনজীবীদের অনুরোধের প্রেক্ষিতে আগামী ৩১ মার্চ পর্যন্ত কাগজে ছাপা কজলিস্ট প্রকাশে সম্মতি দিয়েছেন প্রধান বিচারপতি। সুপ্রিমকোর্টের ওয়েবসাইটে অনলাইনে (নিউজ আপডেট) এই তথ্য জানানো হয়েছে। সুপ্রিমকোর্ট সূত্র জানায়, এরপর কাগজের তালিকা উঠিয়ে শুধুমাত্র অনলাইনেই কজলিস্ট প্রকাশ করা হবে।

এর আগে, ১ ফেব্রুয়ারি থেকেই সুপ্রিমকোর্টের কজলিস্ট পুরোপুরি অনলাইনে প্রকাশ করার কথা ছিল। গত ২৮ জানুয়ারি এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণাও দেয়া হয়। সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম বিষয়টি নিয়ে সংবাদ সম্মেলন করেন। পরে সুপ্রিমকোর্টের আইনজীবীদের অনুরোধের প্রেক্ষিতে কাগজে ছাপা কজলিস্ট প্রকাশের মেয়াদ আরো বৃদ্ধির এ সম্মতি দেন প্রধান বিচারপতি। সুপ্রিমকোর্টের ওয়েবসাইটের নিউজ আপডেটেও এ কথা বলা হয়।

গত বছরের ১ নভেম্বর থেকে সুপ্রিমকোর্টের উভয় বিভাগের কার্যতালিকা (কজলিস্ট) কাগজে ছাপানোর পাশাপাশি একযোগে অনলাইনেও প্রদর্শন শুরু হয়। তখন বলা হয়, তিনমাস পরীক্ষামূলকভাবে ছাপা ও অনলাইন কার্যতালিকা একসঙ্গে চালু থাকবে। এরপর কাগজে কার্যতালিকা ছাপা সম্পূর্ণরূপে বন্ধ করে দেয়া হবে। সে আলোকে কাগজে ছাপার কাজ বন্ধ করে দেয়া হচ্ছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |