1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

বাংলাদেশ কম্পিউটার সমিতির নতুন কার্যনির্বাহী কমিটি গঠন

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ১৯ মার্চ, ২০১৬
  • ১৭৮ বার পড়া হয়েছে

হাসিব ইশতিয়াকুর রহমান: বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) ২০১৬-২০১৭ মেয়াদকালের জন্য কার্যনির্বাহী কমিটি এবং শাখা কমিটিসমূহগঠিত হয়েছে। নতুন কার্যনির্বাহী কমিটিতে আরএম সিস্টেমস্ লি. এর ব্যবস্থাপনা পরিচালক আলী আশফাক সভাপতি এবং সি এন্ড সি ট্রেড ইন্টারন্যাশনাল এর স্বত্বাধিকারী ইঞ্জি. সুব্রত সরকার মহাসচিব নির্বাচিত হয়েছেন। সহ-সভাপতি পদে ইউসুফ আলী শামীম (স্বত্বাধিকারী, কম্পিউটার পয়েন্ট), যুগ্ম-মহাসচিব পদে নাজমুল আলম জুয়েল (স্বত্বাধিকারী, সাইবার কমিউনিকেশনস্) দায়িত্ব পেয়েছেন। পরিচালক পদে দায়িত্ব পালন করবেন মো: শাহিদ-উল-মুনীর ( চেয়ারম্যান, ইপসিলন সিস্টেমস এন্ড সলিউশন লিঃ), এ.টি. শফিক উদ্দিন আহমেদ (ব্যবস্থাপনা পরিচালক, ইন্টারন্যাশনাল কম্পিউটার ভিশন লি:) এবং এস.এম. ওয়াহিদুজ্জামান (স্বত্বাধিকারী, মাইক্রো সান সিষ্টেমস্)।

উল্লেখ্য, গত ১৪ মার্চ ২০১৬, সোমবার ধানমন্ডিস্থ বিসিএস ইনোভেশন সেন্টারে অনুষ্ঠিত নির্বাচনে ৭ জন পরিচালক নির্বাচিত হন। নির্বাচিত এই ৭ জনের মধ্য হতে কার্যনির্বাহী কমিটিতে পদবন্টন করা হয়েছে। একই সাথে বিসিএসের ৮টি শাখা কমিটির (খুলনা, সিলেট, যশোর, রাজশাহী, ময়মনসিংহ, বরিশাল, কুমিল্লা এবং চট্টগ্রাম) ২০১৬ – ২০১৭ মেয়াদের পদবন্টন অনুষ্ঠিত হয়েছে।

বিসিএস নির্বাচন বোর্ডের চেয়ারম্যান হিসেবে জনাব স্বদেশ রঞ্জন সাহা এবং নির্বাচন বোর্ডের সদস্য হিসেবে জনাব খন্দকার আতিক-ই-রাব্বানী ও জনাব কামরুল ইসলাম দায়িত্ব পালন করেন। নির্বাচন আপীল বোর্ডের চেয়ারম্যান হিসেবে জনাব শাফকাত হায়দার এবং নির্বাচন আপীল বোর্ডের সদস্য হিসেবে জনাব শেখ কবির আহমেদ ও জনাব এ.কে.এম শামসুল হুদা দায়িত্ব পালন করেন।

নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি এবং ৮টি শাখা কমিটি আগামী ০১ এপ্রিল ২০১৬ হতে দায়িত্ব পালন করবেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |