1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

সরকার গবেষণাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ২৭ মার্চ, ২০১৬
  • ১৯১ বার পড়া হয়েছে

ইনা ফারজানা: শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের উচ্চতর বেতনক্রমে উন্নীত করার যে ব্যবস্থা সরকার নিয়েছে তা সর্বোচ্চ পর্যায়ের শিক্ষকদের শিক্ষা ও গবেষণায় আরো বেশি অনুপ্রাণিত করবে। সরকার গবেষণাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। রোবরার জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম) মিলনায়তনে উচ্চতর গবেষণা সহায়তার চেক প্রদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। জাতীয় জীবনের বিভিন্ন সমস্যার সমাধানে বাস্তবভিত্তিক গবেষণায় আত্মনিয়োগের জন্য গবেষকদের প্রতি আহ্বানও জানান মন্ত্রী।

অনুষ্ঠানে মন্ত্রী শিক্ষা মন্ত্রণালয়াধীন বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানে গৃহীত গবেষণা প্রকল্পের চেক প্রদান করেন। ১৩৬টি প্রকল্পের গবেষকরা মোট ২৫ কোটি টাকার চেক মন্ত্রীর কাছ থেকে গ্রহণ করেন।

অনুষ্ঠানে আরো বক্তব্য করেন, শিক্ষা সচিব মো. সোহরাব হোসাইন, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. হেলাল উদ্দীন, গবেষণা প্রকল্প বাছাই কমিটি প্রধান প্রফেসর মেজবাহ উদ্দীন আহম্মেদ, নায়েমের মহাপরিচালক প্রফেসর মো. হামিদুল হক এবং ব্যানবেইজ পরিচালক মো. ফসিউল্লাহ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |