1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ৪ এপ্রিল, ২০১৬
  • ২০৫ বার পড়া হয়েছে

ইনা ফারজানা: বাংলা অটোমোবাইল স্কুল গত ৩১ মার্চ Dhaka Motor Show এর একটি অংশ হিসেবে CEMS-Bangladesh এর সহযোগিতায় আয়োজন করে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং শীর্ষক প্রশিক্ষন কর্মশালা যেখানে অংশ নেন প্রায় ৫০ জন। বাংলা অটোমোবাইল স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রশিক্ষক মেহরাব মাসাঈদ হাবীব কর্মশালাটি পরিচালনা করেন। International Convention City Bashundhara এর সেমিনার হলে ৩ ঘন্টা ব্যাপি কর্মশালাটি অনুষ্ঠিত হয়। এই তিন ঘন্টায় অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং এর বিভিন্ন বিষয়াদির উপর লেকচার প্রদান করা হয় এবং অংশগ্রহনকারীদের মধ্যে থেকে প্রশ্ন গ্রহন এবং তার উত্তর প্রদান করা হয়।

কর্মশালার শেষাংশে বাংলা অটোমোবাইল স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রশিক্ষক মেহরাব মাসাঈদ হাবীব AIUB তে EEE পড়াকালীন সময়ে ইউনিভার্সিটির থিসিস হিসেবে তার উদ্ভাবিত সড়ক দুর্ঘটনা প্রতিরোধের প্রযুক্তি “Automated Car Anti Collision System” প্রদর্শন করেন তার থিসিস গ্রুপের সদস্য আহমেদ আমীন রুমেল এবং তাসনিম সানজানা কে নিয়ে। কর্মশালাটি শেষ হয় সার্টিফিকেট প্রদানের মধ্য দিয়ে।

বাংলা ভাষায় অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং এর জ্ঞান ছড়িয়ে দেওয়ার লক্ষে ২০১৩ সালে ফেসবুকে যাত্রা শুরু করে বাংলা অটোমোবাইল স্কুল, যা ফেসবুকে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং এর বিষয়াদির উপর বাংলায় লেকচার ভিডিও প্রদান করে থাকে নিয়মিত। বাংলায় অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং এর জ্ঞান এর চর্চা আরও বৃদ্ধি করার উদ্দেশ্যে বাংলা অটোমোবাইল স্কুল ২০১৫ সালের ৫ জুন “ওল্ড কার ক্লাব অফ বাংলাদেশ” এর সহায়তায় আয়োজন করে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং শীর্ষক বাংলাদেশের প্রথম প্রশিক্ষন কর্মশালা। তারই ধারাবাহিকতায় এবার ৩১ মার্চ CEMS-Bangladesh এর সহায়তায় Dhaka Motor Show এর একটি অংশ হিসেবে বাংলা অটোমোবাইল স্কুল আয়োজন করলো অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং শীর্ষক দেশের দ্বিতীয় প্রশিক্ষণ কর্মশালা। বাংলা অটোমোবাইল স্কুলের ফেসবুক পেইজ – www.facebook.com/bangla.auto.school

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |