1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

সব অফারের খবর জানাবে অফার বাজার

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ১০ এপ্রিল, ২০১৬
  • ১৭৫ বার পড়া হয়েছে

ইনা ফারজানা: দিন দিন অনলাইনে কেনাকাটায় মানুষের আগ্রহ বেড়েই চলেছে, আস্থাও তৈরি হয়েছে বেশ। রকমারি পণ্য বিক্রেতার পাশাপাশি তৈরি হয়েছে বেশকিছু সেবামূলক প্রতিষ্ঠানও। পণ্য আর সেবার বিপণনে প্রায়ই বিশেষ অফার ও মূল্যছাড়ের সুবিধা দেয়া হয় ক্রেতাদের জন্য। অফার বাজার তৈরি করেছে এমন একটা প্ল্যাটফর্ম, যেখানে প্রায় সব ক্যাটাগরির পণ্যের অফারের খোঁজখবর পাওয়া যাবে।

সম্প্রতি কাওরানবাজারে বেসিস অডিটোরিয়ামে অফার বাজারের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসিসের প্রেসিডেন্ট শামীম আহসান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রথম আলোর ইয়ুথ প্রোগ্রাম কো অর্ডিনেটর মুনির হাসান। এছাড়াও অন্যদের মধ্যে অফার বাজারের সহ প্রতিষ্ঠাতা আতিকুজ্জামান, তৌশিকুর রহমান ও সাজেদুল ইসলাম শুভ্র উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে শামীম আহসান বলেন, বাংলাদেশে বিদেশি কোম্পানিগুলো বড় বড় ব্যবসা করে যাচ্ছে বাংলাদেশে। আমরা শুধু তাদের পণ্য ব্যবহার করেই খুশি থাকি, কিন্তু এটা তো হওয়া চলবে না, আমাদের নিজের পায়ে দাঁড়াতে হবে। তবেই না অর্থনৈতিক সমৃদ্ধি আসবে।

মুনির হাসান ই-কমার্সের এই অগ্রযাত্রাকে ইতিবাচক উল্লেখ করে প্রতিষ্ঠানগুলোকে আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।

সাজেদুল ইসলাম শুভ্র ও তৌশিকুর রহমান জানালেন, আরো অফার ক্রেতাদের সামনে আনার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন তারা।

বিভিন্ন ইভেন্টের কার্যক্রম সম্পর্কেও জানা যাবে এই ওয়েবসাইট থেকে, থাকবে সরাসরি রেডিও সম্প্রচারের সুবিধা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |