1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

যাত্রা শুরু হলো জুম বাংলাদেশ স্কুলের

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ১০ এপ্রিল, ২০১৬
  • ২০০ বার পড়া হয়েছে

খন্দকার আয়েশা শাহরিয়ার আনিকা: আজকের শিশু, আগামীদিনের ভবিষ্যত। শিশুদের জন্য আমরা একটি সাজানো বাগান চাই। প্রতিটি শিশু গড়ে উঠুক তার প্রাপ্য নিয়ে। রাষ্ট্রের মৌলিক অধিকার থেকে বঞ্চিত না হোক কোন শিশু। কেননা তাদের মাঝেই লুকিয়ে অফুরন্ত প্রতিভা। কিন্তু দেশের ছিন্নমুল শিশুরা যেন অন্য সবার থেকে আলাদা। শিক্ষা তাদের মৌলিক অধিকার হলেও জীবনের ঘানি টানার ভার তাদের সব সম্ভাবনাকে ধূলিস্যাৎ করে দেয়। তাই বলে কি শিশুর মুখের কোমল হাসি বিলীন হয়ে যাবে! না ফুটতেই ঝরে পড়বে শত সম্ভাবনাময় শিশুর জীবন! নাহ্ তা হবার নয়। ছিন্নমূল পথশিশুদের আলোর পথ দেখাতে একে একে এগিয়ে আসছে দেশের তরুণ সমাজ। কিছুদিন আগে আমরা দেখেছি ‘মজার স্কুলের’ অদম্য পথচলা। তাদের পথ ধরেই এবার ছিন্নমূল শিশুদের শিক্ষার আলোয় আলোকিত করতে এগিয়ে এসেছে জুম বাংলাদেশ স্কুল।

রাজধানীর সেগুন বাগিচার একটি বস্তিতে কয়েকজন তরুণ গড়ে তুলেছে জুম বাংলাদেশ স্কুল নামে সুবিধাবঞ্চিত পথশিশুদের একটি স্কুল। তাদের নেই কোনো অফিস কিংবা অবকাঠামো। রাস্তার এককোনে কিছুটা নীরব এলাকায় মাটিতে পাটি বিছিয়ে শিক্ষা কার্যক্রম চালায় জুম স্কুলের উদ্যোক্তারা। শিশুদের শিক্ষার প্রয়োজনীয় উপকরণও তারাই সরবরাহ করে। যদিও তাদের আয়ের তেমন পথ নেই। উদ্যোক্তারা বলতে গেলে সবাই বেকার। তবু নিজ খরব বাঁচিয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে তারা বদ্ধ পরিকর। যেখানে সমাজের উচ্চবিত্ত পরিবারের যুবকদের অনেকেই বিপথগামী সেখানে অপেক্ষাকৃত দরিদ্র এই তরুণেরা তাদের কর্মকান্ডের মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন।

স্কুল থেকে ঝরে পড়া, মাদকাসক্ত এ সব ছিন্নমূল শিশুদের সম্পূর্ণ বিনা খরচে লেখাপড়ার পাশাপাশি শিক্ষার উপকরণ দিয়েও সহায়তা করছে প্রতিষ্ঠানটি। এখানে বস্তির ছিন্নমূল পরিবারের শিশুদের সপ্তাহে তিন দিন বিকেলে খোলা আকাশের নীচে পাঠদান করছেন তারা। বর্তমানে স্কুলে শিশুর সংখ্যা ৩০ জন। জুম বাংলাদেশ স্কুলের অন্যতম সমন্বয়ক এসটি শাহীন জানান, নিজস্ব ভাবনা থেকেই মূলত ছিন্নমূল শিশুদের নিয়ে কাজ করা। বস্তির বিভিন্ন বাড়িতে ঘুরে ঘুরে শিশুদের নিয়ে এসে পাঠদান করাচ্ছি আমরা। পাঠদান শেষে প্রতিটি শিশুকে সামান্য খাবার ব্যবস্থাও করা হচ্ছে। যাতে করে লেখাপড়ার প্রতি তারা আকৃষ্ট হয়। তিনি জানান, একঝাঁক সৃষ্টিশীল তরুণ স্কুলটি পরিচালনা করছেন। তারা হলেন, সাদ্দাম হোসেন সৌম্য, রুপকথা, তৌফিক, রাজিব, মাসুদ রানা, মামুন, সাকের, সিমা, রিয়াদ, রাসেল, সূচী প্রমুখ।

জুম বাংলাদেশ স্কুলের আরেক সমন্বয়ক মাহতাব শফি জানান, যারা পরিবার ও রাষ্ট্র থেকে শিক্ষার আলো বঞ্চিত, এমন কিছু পথশিশুদের নিয়ে আমাদের এ ক্ষুদ্র উদ্যোগ। তিনি বলেন, আপাতত জুম বাংলাদেশ স্কুল ক্ষুদ্র গণ্ডিতে আছে। সময় ও সুযোগ পেলে তা আরও বিস্তৃত হবে। তিনি এ উদ্যোগকে বিস্তৃত করতে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। জুম বাংলাদেশ স্কুলকে একটি ফাউন্ডেশনের রূপান্তরিত করতে চান। এজন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে উদ্যোক্তারা। যাতে ভবিষ্যতে সরকারি সহায়তাসহ অন্যান্য সুযোগ সুবিধা পাওয়া যায় ছিন্নমূল শিশুদের শিক্ষা কার্যক্রম আরো বিস্তৃত করা যায়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |