1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

জামিন পেলেন সেই ১৯০ জন

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ১২ জুন, ২০১৬
  • ১৮০ বার পড়া হয়েছে

আদালত প্রতিবেদক: রাজধানীর গুলিস্তানে শুক্রবার দুপুরে ব্যবসায়ী ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনায় গ্রেফতার ১৯০ জনকে জামিন দিয়েছেন আদালত। রোববার দুপুরে মহানগর হাকিম মারুফ হোসেন তাদের জামিন মঞ্জুর করেন।

জামিনপ্রাপ্তরা হলেন- গুলিস্তান ট্রেড সেন্টার মালিক সমিতির সভাপতি আলহাজ হুমায়ুন কবির মোল্লা, সহ-সভাপতি শাহাদাত হোসেন, কোষাধ্যক্ষ খন্দকার সিরাজুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক নান্নু মিয়া প্রমুখ।

উল্লেখ্য, শুক্রবার দুপুরে গুলিস্তান এলাকায় ট্রেড সেন্টারের সামনের ফুটপাতে ব্যবসায়ীদের দোকান বসাতে বাধা দিলে দোকান মালিক কর্মচারীদের সঙ্গে তাদের সংঘর্ষ শুরু হয়। দু’পক্ষ একে অপরকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়লে পরিস্থিতি ভয়াবহ হতে থাকে। এক সময় ব্যবসায়ীরা পুলিশের সঙ্গেও সংঘর্ষে লিপ্ত হন। সংঘর্ষ চলাকালে পুলিশ ১৯০ জনকে গ্রেফতার করে।

এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে টিয়ার শেল ও রাবার বুলেটও নিক্ষেপ করতে হয়। সংঘর্ষের কারণে গুলিস্তান ও আশপাশ এলাকায় প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |