1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

কল্যাণপুরের ৯ জঙ্গির ডিএনএ টেস্টের অনুমতি

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ৩১ জুলাই, ২০১৬
  • ১৭৩ বার পড়া হয়েছে

গৌরব সিং হাজারী: রাজধানীর কল্যাণপুরের ‘জঙ্গি আস্তানা’য় অভিযানের সময় নিহত ৯ জঙ্গির ডিএনএ পরীক্ষার অনুমতি দিয়েছেন আদালত। মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার ঢাকা মহানগর হাকিম মাজহারুল ইসলাম এ অনুমতি প্রদান করেন।

এদিন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক জাহাঙ্গীর আলম নিহত জঙ্গিদের ডিএনএ পরীক্ষা, প্রোফাইল  ও মলমূত্র সংরক্ষণের জন্য তিনটি আবেদন করেন।

আদালত ডিএনএ পরীক্ষা ও প্রোফাইল সংরক্ষণে সিআইডিকে এবং মলমূত্র সংরক্ষণের জন্য ঢাকা মেডিকেল কলেজকে নির্দেশ দেন।

উল্লেখ্য, কল্যাণপুরের ৫ নম্বর সড়কে গত সোমবার রাতভর অভিযান চালায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সেখানকার জাহাজ বিল্ডিংয়ে এক ঘণ্টার মূল অভিযানে ৯ জন নিহত ও একজন (রিগ্যান) আহত হন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |