1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

রায়ের কপি কেন্দ্রীয় কারাগারে : পাঠানো হবে কাশিমপুরে

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ৩১ আগস্ট, ২০১৬
  • ১৯৬ বার পড়া হয়েছে

ইশতিয়াক আহমেদ: মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাসেম আলীর রিভিউয়ের রায়ের কপি কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারে পৌঁছেছে। মঙ্গলবার রাত ৯টা ৯ মিনিটের দিকে কারাগারে পৌঁছে  রায়ের কপি। বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রীয় কারাগারের জেলার নেছার আলম।

তিনি বলেন, মীর কাসেম আলীর রিভিউয়ের রায়ের কপি হাতে পেয়েছি। এখন কিছু আনুষ্ঠানিকতা শেষে তা কাশিমপুর কারাগারে পাঠানো হবে।

এর আগে সন্ধ্যা ৭টা ১০ মিনিটে আইন গবেষণা কর্মকর্তা ফাহিম ফয়সালসহ চারজন রায়ের কপি নিয়ে কারাগারের উদ্দেশে রওনা দেন।

সকালে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বেঞ্চে মীর কাসেমের রিভিউ আবেদন খারিজ করে মৃত্যুদণ্ডের রায় বহাল রাখেন। পরে বিকেলে পাঁচ বিচারপতির স্বাক্ষরিত ২৯ পৃষ্ঠার রায় সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

রায় প্রকাশের পর সন্ধ্যা সোয়া ৬টার দিকে সুপ্রিম কোর্টের ডেপুটি রেজিস্ট্রার মেহেদী হাসান ট্রাইব্যুনালে রায়ের কপি পৌঁছে দেন। এখন ট্রাইব্যুনাল থেকে কারাগারে যাচ্ছে রায়ের কপি।

৬৩ বছর বয়সী জামায়াত নেতা মীর কাসেম আলীর রিভিউ আবেদন খারিজ হয়ে যাওয়ায় এখন তার সামনে কেবল রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনার সুযোগ রয়েছে।

মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডে দণ্ডিতদের মধ্যে এর আগে রিভিউ খারিজ হয়েছিল আব্দুল কাদের মোল্লা, মো. কামারুজ্জামান, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, সালাউদ্দিন কাদের চৌধুরী ও মতিউর রহমান নিজামীর। রিভিউ খারিজের পর তাদের সবার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |