1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

বৃহস্পতিবার শুরু হচ্ছে স্মার্টফোন ও ট্যাব মেলা

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ৯ জানুয়ারী, ২০১৯
  • ২০২ বার পড়া হয়েছে

মো: জোবায়ের হোসেনঃ বৃহস্পতিবার থেকে রাজধানীতে শুরু হচ্ছে স্মার্টফোন ও ট্যাব মেলা। ১০ থেকে ১২ জানুয়ারি রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) অনুষ্ঠিত হবে এই মেলা।

সোমবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এক সংবাদ সম্মেলন মেলার বিস্তারিত তুলে ধরে আয়োজক প্রতিষ্ঠান এক্সপো মেকার।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, হুয়াওয়ে টেকনোলজিস বাংলাদেশ লিমিটেডের মার্কেটিং ডিরেক্টর মি. ঈগল সং, স্যামসাং মোবাইল বাংলাদেশের হেড অব বিজনেস মুয়ীদুর রহমান, ট্রানশান বাংলাদেশ লিমিটেডের সিইও শ্যামল সাহা, উই স্মার্ট সল্যুউশনের ডিজিএম অ্যান্ড হেড অব মার্কেটিং মুনতাসির আহমেদ, ভিভো বাংলাদেশের অ্যাসিসটেন্ট ব্র্যান্ড ম্যানেজার তানজীব আহমেদ, গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেডের জেনারেল ম্যানেজার সামীর কুমার দাস এবং এক্সপো মেকারের কৌশলগত পরিকল্পনাকারী মুহম্মদ খান।

আয়োজকরা জানান, মেলায় বিশ্বখ্যাত সব ব্র্যান্ডের স্মার্টফোন ও ট্যাবলেট পাওয়া যাবে। ইতিমধ্যে হুয়াওয়ে, স্যামসাং, টেকনো, ভিভো, উই, গোল্ডেনফিল্ড, মটোরোলা, নকিয়া, আইফোন, ইউসিসি, আইটেল, ইনফিনিক্স, ইউমিডিজি, ডিটেল, এডিএ, ম্যাক্সিমাস এবং ই-কমার্স প্রতিষ্ঠান প্রিয়শপ ডটকমসহ বিভিন্ন ব্র্যান্ড ও প্রতিষ্ঠান তাদের অংশগ্রহণ নিশ্চিত করেছে।

ব্র্যান্ডগুলো মেলায় বিভিন্ন মডেলের স্মার্টফোন ও স্মার্ট ডিভাইস প্রদর্শন ও বিক্রি করবে। কিছু নতুন মডেলের স্মার্টফোন উম্মোচনও করা হবে। পাওয়া যাবে মোবাইল অ্যাক্সেসরিজও।

এক্সপো মেকারের কৌশলগত পরিকল্পনাকারী মুহম্মদ খান জানান, প্রদর্শনী উপলক্ষে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো বিশেষ ছাড় ও উপহার দেবে। দর্শকরা প্রযুক্তির আধুনিক সব স্মার্ট ডিভাইস যাচাই বাছাই করে দেখতে ও কিনতে পারবেন। এছাড়াও থাকবে নানা আয়োজন।

বৃহস্পতিবার সকাল ১০টা থেকে মেলা দর্শনার্থীদের জন্য উম্মুক্ত থাকবে। মেলায় প্রবেশ ফি ২০ টাকা। তবে প্রতিবন্ধী এবং শিক্ষার্থীরা আইডি কার্ড দেখিয়ে বিনামূল্যে প্রবেশ করতে পারবেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |