1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কি আছে এবারের ঈদের ছবিতে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত, অংশ নেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয়তাবাদী আইসিটি ফোরামের ইফতার অনুষ্ঠিত তথ্যপ্রযুক্তি খাতে নেটওয়ার্কিং জোরদারে বেসিসের ইফতার আয়োজন আইসিটি খাতের অংশীজনদের নিয়ে বিআইজেএফের ইফতার নরওয়েতে শেষ হলো জাতিসংঘের ২০তম ইন্টারনেট গভর্নেন্স ফোরামের বার্ষিক সভা অবিশ্বাস্য মূল্যে অপোর অনবদ্য ডিভাইস নেপাল কে হারিয়ে ফাইনালে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের শিরোপার পথে বাংলাদেশ বিএনপিকে নিয়ে একটি মহলের মিথ্যাচার ও স্থায়ী কমিটির একজন সদস্যকে নিয়ে অপপ্রচার অতুলনীয় ডিজাইন ও মুগ্ধতাকে সঙ্গে নিয়ে বাজারে আসছে ‘অপো এ৫ প্রো’

জাতীয় দলের আরও তিন ফুটবলার করোনা আক্রান্ত

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ৫ আগস্ট, ২০২০
  • ১০৩৬ বার পড়া হয়েছে

শবনম শাহজাহানঃ বিশ্বনাথ ঘোষের পর জাতীয় ফুটবল দলের ক্যাম্পে ডাক পাওয়া আরো তিন ফুটবলারের দেহে করোনাভাইরাস সনাক্ত হয়েছে। তারা হলেন- বাংলাদেশ পুলিশের ম্যাথিউস বাবলু, নাজমুল ইসলাম রাসেল ও উত্তর বারিধারার সুমন রেজা।

আজ বিকেলেই জানা গেছে, ক্যাম্পে ডাক পাওয়া জাতীয় দলের ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ করোনা পজিটিভ। শুধু তিনি একা নন, তার স্ত্রীও করোনা পজিটিভ। বাড়িতে থেকেই চিকিৎসা চালিয়ে যাচ্ছেন তারা।

এ চারজনের মধ্যে বিশ্বনাথ নিজ উদ্যোগে করা পরীক্ষায় করোনা পজিটিভ হওয়ায় তিনি বাফুফেকে জানিয়ে ক্যাম্পে যোগ দিতে আসেননি। বাকি তিনজনের নিজেদের উদ্যোগে করা পরীক্ষার ফল নেগেটিভ হওয়ার পর বাফুফে ভবনে এসেছিলেন ক্যাম্পে যোগ দিতে; কিন্তু বাফুফের ব্যবস্থাপনায় করা পরীক্ষায় করোনা পজিটিভ এসেছে বাবলু, রাসেল ও সুমন রেজার।

ক্যাম্পে ওঠার প্রথম দিনের ১২ জনের মধ্যে চারজন করোনায় আক্রান্ত হওয়ায় ম্যানেজার সত্যজিৎ দাস রুপু ও সহকারী কোচ মাসুদ পারভেজ কায়সার ৮ জন নিয়ে রাতে উঠবেন গাজীপুরের সারা রিসোর্টে। সেখানেই হবে বিশ্বকাপ ও এশিয়ার কাপ বাছাইয়ের বাকি চার ম্যাচের জন্য প্রস্তুতির আবাসিক ক্যাম্প।

আগামীকাল ও শনিবার বাকিদের মধ্যে যারা নিজেদের ব্যবস্থায় করা পরীক্ষায় নেগেটিভ হয়েছেন তারা বাফুফে ভবনে আসবেন। এরপর বাফুফের ব্যবস্থাপনায় করা পরীক্ষায় নেগেটিভ হলে ক্যাম্পে উঠতে পারবেন।

শুক্রবারই তৃতীয় দিন ক্যাম্পে ওঠার; কিন্তু ওইদিন কোভিড-১৯ পরীক্ষা করালেও সাপ্তাহিক বন্ধ থাকার কারণে রেজাল্ট পাওয়া যাবে শনিবার। যে কারণে বাফুফে শুক্রবার যাদের আসার কথা ছিল তাদের শনিবার আসতে বলেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |